রাজ্যের খবর

Mumbai Mystery: মুম্বইতে গিয়ে রহস্য মৃত্যু হয়েছিল চুঁচুড়ার যুবতীর, ফিরল কফিন বন্দী দেহ

A young woman from Chinsurah drowned in a dam’s water near a Mumbai yoga ashram; local leaders demand investigation and justice.

Truth Of Bengal: মুম্বইতে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে চুঁচুড়ার যুবতীর। অবসাদ কাটাতে কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিল চুঁচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী(Mumbai Mystery)। সেখানে একটি বাঁধের জলে পরে মৃত্যু হয়েছে বলে ভাবে জানা যায়। খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী কাল মুম্বইয়ে পৌঁছান।

[আরও পড়ুনঃ Jagannath Controversy: প্রভু জগন্নাথের অবয়ব আঁকা ‘পাপোশ’ বিক্রি চিনা ই-কমার্স অ্যাপে, বিশ্বজুড়ে ক্ষোভ হিন্দু সম্প্রদায়ের মধ্যে]

আজ বিমানে করে কফিন বন্দী মৃতদেহ নিয়ে আসা হয় দমদমে।সেখান থেকে চুঁচুড়ায়(Mumbai Mystery)। পাড়ার মেয়ের অকস্মাৎ মৃত্যুর খবরে শোকের আবহ ছিল গতকাল থেকেই।আজ কফিন আসতেই গোটা পাড়া ভীর করে কারবালায়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

শ্রদ্ধা জানাতে জানাতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও বিজেপির স্থানীয় নেতৃত্ব(Mumbai Mystery)। বিধায়ক বলেন,যে কোনো মৃত্যুই দুঃখের। যুবতীর কিভাবে মৃত্যু হল তা জানতে ময়না তদন্ত হয়েছে।তার রিপোর্ট এলে কারন জানা যাবে। আমরা চাই সত্য উদঘাটিত হোক।ওই পরিবারের পাশে আমরা রয়েছি।