Bihar Politics: “তেজস্বীকে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে” ভোটমুখী বিহারে বিস্ফোরক রাবড়ি
Rabri Devi accuses BJP and JDU of conspiring to murder Tejashwi Yadav ahead of the Bihar Assembly elections.
Truth of Bengal: বিহার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও জেডিইউর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী। তাঁর অভিযোগ, তেজস্বী যাদবকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে দুই দলের তরফ থেকে(Bihar Politics)। এখানেই শেষ নয়, এর চেয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রাবড়ি দেবী দাবি করেন যে তিনি জানেন কারা এই পরিকল্পনা করছেন।
[আরও পড়ুনঃ Aparajita Bill: অপরাজিতা বিল’ নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাখ্যা চাওয়া, চিঠি এল রাজভবনে]
চলতি বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে সমস্ত দলই সেখানে জোরদার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছে সকল দল। মসনদকে পাখিরচোখ করে জনতার মাঝে যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার থেকে শুরু করে তেজস্বী যাদব, সকলেই। একে অপরকে লাগাতার আক্রমণ করে চলেছে দু’পক্ষ। শুধু তাই নয়, ক্ষমতায় এলে রাজ্যের উন্নতি কিভাবে করবেন, তা নিয়ে একাধিক প্রতিশ্রুতিও দিয়ে চলেছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এই আবহাওয়ায় বিস্ফোরক অভিযোগ করে বসলেন রাবড়ি দেবী। শুক্রবার বিধানসভা পরিসরে তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের এবং এই সংক্রান্ত বক্তব্য রাখেন(Bihar Politics)। তিনি বলেন, “তেজস্বীকে এর আগে চারবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল রাস্তায়। এবার ওকে বিধানসভার মধ্যেই খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে।” এখানেই থেমে যাননি লালু জায়া। রাবড়ি দেবী আরো বলেন, “এই ষড়যন্ত্র করছে বিজেপি ও জেডিইউ। কারা কারা এই পরিকল্পনা করছে তা আমি জানি।”
নাম না নিলেও ভোটমুখী বিহারে রাবড়ি দেবীর এই মন্তব্য রীতিমতো হইচই ফেলে দিয়েছে(Bihar Politics)। রাজনৈতিক মহল মনে করছেন যে এমনটা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে পুরো খেলা ঘুরে যেতে পারে বিজেপি ও জেডিইউর বিরুদ্ধে। যদিও গেরুয়া শিবিরের সমর্থকরা মনে করছেন যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজ্যবাসীদের মন ঘোরানোর একটা চক্রান্ত আরজেডির। তবে দিনের শেষে এমন এক বক্তব্য একেবারে চমকে দিয়েছে সকলকে। এবার দেখার বিষয় আগামী দিনে এই সংক্রান্ত কিছু বেরিয়ে আসে কিনা।






