আন্তর্জাতিক

Trump: ভারত থেকে আর নয় নিয়োগ! গুগল-মাইক্রোসফটকে ট্রাম্পের কড়া বার্তা

প্রশ্ন উঠেছে— তা হলে কি এবার মাইক্রোসফট, গুগলের মতো সংস্থায় ভারতীয়দের নিয়োগ বন্ধ হয়ে যাবে?

Truth of Bengal: ভিনদেশ থেকে কর্মী নিয়োগ নয়— বরং আমেরিকার মাটিতেই কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিতে হবে। এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মন্তব্য ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে তথ্যপ্রযুক্তি জগতে। প্রশ্ন উঠেছে— তা হলে কি এবার মাইক্রোসফট, গুগলের মতো সংস্থায় ভারতীয়দের নিয়োগ বন্ধ হয়ে যাবে? ওয়াশিংটনে আয়োজিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে এবার চিনে কারখানা তৈরি কিংবা ভারত থেকে কর্মী নেওয়ার বদলে নিজেদের দেশের নাগরিকদের জন্য কর্মসংস্থান তৈরির দিকে মনোযোগ দিতে হবে (Trump)।’

আরও পড়ুন: Dilip Ghose: “বাংলাতেও ভোটার লিস্ট সংশোধন হোক” দাবি তুললেন দিলীপ

বিশ্বায়নের নামে দেশের বাইরের শ্রমবাজারে ভরসা করার প্রবণতার তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ গুগল- মাইক্রোসফটের মতো সংস্থাগুলি আমেরিকার সুবিধা নিয়ে বাইরে মুনাফা করছে। চিনে কারখানা, ভারত থেকে কর্মী, আর মুনাফা গিয়ে জমা হচ্ছে আয়ারল্যান্ডে। অথচ দেশের নাগরিকদেরই উপেক্ষা করা হচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না।’  তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের প্রযুক্তি সংস্থাগুলি আমেরিকাকে প্রথমে রাখুক। দেশপ্রেম ও জাতীয় আনুগত্যকেই হতে হবে নেতৃত্বের মূলমন্ত্র।’ সম্মেলনের মঞ্চ থেকেই ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংক্রান্ত তিনটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন (Trump)।

তাঁর দাবি, সিলিকন ভ্যালির বাইরে আমেরিকার প্রযুক্তি জগতে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে হবে। এই ঘোষণার পর থেকেই আশঙ্কা বেড়েছে ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পে। গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো সংস্থাগুলিতে কাজ করার স্বপ্ন বুনে হাজার হাজার ভারতীয় আইটি কর্মী— বিশেষ করে যাঁরা উচ্চ শিক্ষার পর আমেরিকায় পাড়ি দেওয়ার পরিকল্পনা করছিলেন—(Trump)

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

তাঁদের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মোটা বেতন, সম্মান, আর বিলাসবহুল জীবনের হাতছানি— সব মিলিয়ে ভারতের তরুণ তথ্যপ্রযুক্তি কর্মীদের কাছে দীর্ঘদিন ধরেই প্রথম সারির মার্কিন সংস্থাগুলির চাকরি অত্যন্ত আকর্ষণীয় ছিল। কিন্তু ট্রাম্পের এই হুঁশিয়ারির পর সে পথ হয়তো ক্রমেই সংকুচিত হতে চলেছে। ফলে এখনই বিকল্প বাজার ও নিয়োগের উপায় খুঁজে বের করার তাগিদ বেড়েছে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির মধ্যে। ভারতীয় আইটি শিল্পের একাংশ মনে করছে, ‘হায়ার ফ্রম ইন্ডিয়া’  সংস্কৃতি যদি ধাক্কা খায়, তবে শুধু ভারত নয়, বিশ্বের বহু উন্নয়নশীল দেশের তরুণ কর্মীদের জন্যই তা একটা বড় ধাক্কা হবে। এখন দেখার, শেষ পর্যন্ত ট্রাম্পের এই হুঁশিয়ারি কতটা বাস্তবে রূপ নেয় (Trump)।

Related Articles