River Flood: ভাগীরথী নদীর জল বৃদ্ধি, জলমগ্ন নাকাশীপাড়ার একাধিক জায়গায়
River Flood hits Nadia’s Nakashipara block as Ganges overflow damages paddy and vegetable farms, inundates roads and disrupts daily life.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: ভাগীরথী নদীর জল বেড়ে যাওয়ায় জল ঢুকতে শুরু করেছে নদী লাগোয়া গ্রাম গুলিতে। জলমগ্ন নদীয়ার নাকাশীপাড়া একাধিক জায়গা। জল ঢুকে পড়ছে কৃষি কাজের জমিতে(River Flood)। জল ঢুকে পড়ার ফলে ফসলের যেমন একদিকে ক্ষতি, তেমনি যাতায়াতের রাস্তার উপর জল উঠে পরায় যাতায়াত করতেও সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনকে।
[আরও পড়ুনঃ Traffic Penalty: নাবালক যাত্রী থাকলে নিয়ম ভঙ্গে দ্বিগুণ জরিমানা! নতুন পদক্ষেপ সড়ক পরিবহণ মন্ত্রকের]
ধানের জমিতে জল ঢুকে পড়ায়, নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে ধান চাষ(River Flood)। তেমনি আবার সবজি জমিতে জল ঢুকে কৃষকদের ফসল ক্ষতির মুখে। যার কারণে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে বাড়ছে সবজির দাম। ট্রাক্টারের উপর মোটর বাইক তুলে পারাপার করার ছবিও নজরে আসছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
জলমগ্ন হয়ে পড়েছে নাকাশিপাড়া থানা মাঝে কুলিপোতার মোড়, অগ্রদ্বীপ যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় কয়েক হাজার মানুষের প্রতিদিনের যাতায়াত(River Flood)। রাস্তার উপরে বইছে জলের স্রোত। বাইক নিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়েছেন মানুষ। ইতিমধ্যেই এই ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে বাঁচতে ঘরছাড়া রয়েছেন বহু মানুষ। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে সাহায্যের আশ্বাস দিয়েছে প্রশাসন।



