Liquor Scam: দিল্লি ও ছত্তিশগড়ের পর আবগারি দুর্নীতি মহারাষ্ট্রে
The CAG report reveals over ₹100 crore losses due to irregularities in Maharashtra's liquor policy.
Truth Of Bengal: এবার আবগারি নীতিতে দুর্নীতির ইঙ্গিত মিলল বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে। দিল্লি ও ছত্তিশগড়ের পর এবার মারাঠা গড় থেকে পাওয়া গেল কোটি কোটি টাকার নয়ছয়ের খবর(Liquor Scam)। ক্যাগ রিপোর্ট মারফত জানা গিয়েছে যে ক্ষতির সংখ্যা ১০০ কোটি টাকারও বেশি। এই খবর জানাজানি হতেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে মহারাষ্ট্র সরকারকে। তাদের অভিযোগ, আড়ালে আরো বড়সড় দুর্নীতি লুকিয়ে থাকতে পারে।
[আরও পড়ুন: 21 July: একুশের চেতনাকে সামনে রেখে ফের রাজপথে তৃণমূল]
কোথায়, কতটা ক্ষতি হয়েছে, সেই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে রিপোর্টে। তাতে বলা হয়েছে, “২০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে মদের লাইসেন্স পুনর্নবীকরণে ফির ভুল মূল্যায়ন করার ফলে(Liquor Scam)। এছাড়া সুদ বাবদ ৭০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। সুপারভিশন ফি লাগানোর জন্য যেই ব্যর্থতা হয়েছে, তার ফলে ক্ষতি হয়েছে আরো ১.২০ কোটি টাকা। রাজ্য সরকারের অনুমোদন না নিয়েই আবগারি কমিশনার শুল্ক মুকুব করেন বিহারের পুরোনো স্টকের উপর। ৭৩ কোটি টাকারও বেশি কর আদায় করা যায়নি মাইন্ড বিয়ারের নমুনা দেরিতে জমা দেওয়ার ফলে।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
এছাড়াও অডিট রিপোর্টে আরো বলা হয়েছে, “প্রায় ৪০ কোটি টাকার কাছাকাছি রাজস্ব ক্ষতি হয়েছে আবগারি শুল্কে বহুপণ্য ও ব্র্যান্ডের উৎপাদনের খরচের সঠিক মূল্যায়ন না করার ফলে(Liquor Scam)। এছাড়া আগস্ট ২০১৮ থেকে মার্চ ২০২২ মধ্যে প্রায় ১২ কোটি টাকা খরচ হয়েছে আমদানি করা বিদেশী মদ কেনার খরচের ত্রুটির ফলে। মে ২০১৭ থেকে মার্চ ২০২২ পর্যন্ত সংখ্যা ২.৮৯ কোটি। প্রশাসনিক গাফিলতির ফলে যে ক্ষতি হয়েছে, তার তদন্ত হওয়া উচিত।” এবার দেখার বিষয় যে মহারাষ্ট্রে এই পর্ব কোনদিকে যায়। তদন্ত হলে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার।



