July Rally: ২১শে জুলাই সভা: পথচলতি মানুষের সুবিধার্থে হেল্পলাইন নম্বর ঘোষণা কমিশনারের
Kolkata Police Commissioner Manoj Verma announces helpline numbers, traffic arrangements, and strict security for the July 21 rally to ensure public safety and smooth movement.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২১শে জুলাইয়ে সাধারণ মানুষের যাবতীয় সমস্যার কথা মাথায় রেখে হেল্পলাইন ও দুটি মোবাইল নম্বর ঘোষণা করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার তিনি সাংবাদিকদের সভাকে ঘিরে সমস্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানান(July Rally)। এখানেই শেষ নয়, তিনি এটাও পরিষ্কার করে দেন যে সেদিন সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে যদি কোনরকমের সমস্যায় পড়েন, তাহলে তাঁরা কথা বলতে পারবেন প্রতিটি গার্ডের দায়িত্বে থাকা ট্র্যাফিক পুলিশের সঙ্গে। প্রতিবছরের মতো এই বছরও ধর্মতলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হবে শহীদ দিবস সভার। এই সভা নিয়ে দলের কর্মী ও সমর্থকদের উন্মাদনা যেমনটা থাকে তেমনটাই রয়েছে। বলা ভালো, সকলেই এখন সোমবারের অপেক্ষায় রয়েছেন। যদিও আদালতের তরফ থেকেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার মধ্যেও যাবতীয় ব্যবস্থা নিয়ে চলেছে পুলিশ।
[আরও পড়ুন: Paschim Medinipur: স্বনির্ভরতার পথে ডেবরার সাতকোনার নারীরা]
শনিবার সাংবাদিকদের কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই বিষয়ে সবকিছু জানিয়েছেন। সাধারণ মানুষ রাস্তায় সমস্যায় পড়লে পুলিশকে যোগাযোগ করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি(July Rally)। মনোজ ভার্মা বলেন, “সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যেকটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা হাই কোর্ট যেই নির্দেশ দিয়েছে, সেটাও মেনে চলা হচ্ছে। সবকিছু নজরে রাখার এবং নিরাপত্তার জন্য যা ব্যবস্থা করার দরকার, সেগুলো করা হচ্ছে।” এরপরই পুলিশ কমিশনার হেল্পলাইন নম্বরগুলির কথা তুলে ধরেন। মনোজ ভার্মা বলেন, “সোমবার যদি রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষ কোন সমস্যায় পড়েন, তাহলে তাঁরা কথা বলতে পারবেন প্রতিটি গার্ডের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সঙ্গে। এছাড়া মানুষ ১০৭৩ নম্বরে কল করতে পারবেন। এছাড়াও ফোন করলে পাওয়া আমাদের সঙ্গে যোগাযোগ করা যাবে ৯৮৩০৮১১১১১ এবং ৯৮৩০০১০০০০ নম্বরে।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, এই বছর সভায় ৭টি মিছিল আসবে কলকাতার বিভিন্ন জায়গা থেকে – শ্যামবাজার পাঁচ মাথার মোড়, হেদুয়া পার্ক, হাজরা পার্ক, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং কলকাতা স্টেশন। এছাড়াও জমায়েত হওয়ার কথা রয়েছে ২২টি জায়গায়(July Rally)। এখানেই শেষ নয়, বিভিন্ন জেলা থেকে আসা বাস ও গাড়ির রাখার ব্যবস্থাও করা হয়েছে। কড়া নিরাপত্তা মোতায়েনের পাশাপাশি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে।






