Trump Claim: “গুলি করে ৫টি বিমান নামানো হয়” ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নয়া দাবি ট্রাম্পের
রিপাবলিকান পার্টির এক নৈশভোজ সভায় ট্রাম্প বলেন, ‘আমরা অনেক বড় বড় যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যে যা চলছিল, সেটাও ছিল ভয়ানক।
Truth of Bengal: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তিনিই থামিয়েছেন বলে আবারও দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ওই সংঘাতে চার থেকে পাঁচটি যুদ্ধবিমান গুলি খেয়ে ভূপতিত হয়। রিপাবলিকান পার্টির এক নৈশভোজ সভায় ট্রাম্প বলেন, ‘আমরা অনেক বড় বড় যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যে যা চলছিল, সেটাও ছিল ভয়ানক। তারা একে অপরকে যুদ্ধবিমান দিয়ে আঘাত করছিল। চার বা পাঁচটি জেট ধ্বংস হয়েছিল। আমার মনে হয় সংখ্যাটা পাঁচ। এটা এক নতুন ধরনের যুদ্ধ ছিল (Trump Claim)।’
আরও পড়ুন: Yuvraj Singh: ২০১১ ওডিআই বিশ্বকাপে যুবিকে নেওয়া হতো না” সেদিনগুলির কথা তুলে ধরলেন কার্স্টেন
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে প্রত্যাঘাতমূলক পদক্ষেপ নেয় ভারত। ফলস্বরূপ, ৬ মে মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বাহিনী। ওই হামলায় ধ্বংস হয় একাধিক জঙ্গিঘাঁটি। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও হামলা চালায়।ফলে ৭ থেকে ১০ মে পর্যন্ত চলে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ। শেষমেশ ১০ মে, ভারত ও পাকিস্তান ডিজিএমও স্তরে আলোচনার মাধ্যমে সংঘর্ষবিরতিতে সম্মত হয়। তবে উল্লেখযোগ্যভাবে, সংঘর্ষবিরতির ঘোষণা প্রথম করেন ট্রাম্প নিজেই, এবং পরে একাধিকবার দাবি করেন, ওই শান্তি প্রতিষ্ঠার নেপথ্যে তাঁরই ভূমিকা ছিল (Trump Claim)।
Truth of bengal facebook page: https://www.facebook.com/share/193NB43TzC/
যদিও ইসলামাবাদ ট্রাম্পের দাবি মেনে নিলেও নয়াদিল্লি এখনও পর্যন্ত তাঁর বক্তব্যকে স্বীকৃতি দেয়নি। পাকিস্তান দাবি করেছিল, সংঘর্ষের সময় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল। ভারতের তরফেও স্বীকার করা হয় যে কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ঠিক কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, সেই সংখ্যা জানাননি ভারতীয় সেনা প্রধান জেনারেল অনিল চৌহান।এই ঘটনার ট্রাম্পের মন্তব্য কূটনৈতিক দিক থেকে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে যখন ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত তখন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেই মত কূটনৈতিক মহলের (Trump Claim)।





