Yuvraj Singh: ২০১১ ওডিআই বিশ্বকাপে যুবিকে নেওয়া হতো না” সেদিনগুলির কথা তুলে ধরলেন কার্স্টেন
Former India coach Gary Kirsten reveals that Yuvraj Singh was nearly left out of the 2011 ODI World Cup squad
Truth Of Bengal: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যতম প্রিয় স্মৃতি হয়ে থাকবে ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জেতা। দীর্ঘ ২৮ বছর পর ‘মেন ইন ব্লু’ ফের ট্রফি নিজেদের ঝুলিতে তোলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে(Yuvraj Singh)। ফাইনালে ছক্কা হাঁকিয়ে ধোনির বিশ্বকাপ তোলা এখনো তাজা রয়েছে সকলের মনে। প্রত্যেক বছর ২রা এপ্রিল এলেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ঘোরাঘুরি করে ফাইনালের মুহূর্তগুলি।

[আরও পড়ুন: Gujrat: বন্ধুকে হারাতে রাস্তায় রেস, প্রাণ গেল দুই নিরীহ পথচারীর]
তবে এই বিশ্বকাপকে কেন্দ্র করে একটি মুহূর্তের কথা এক সাক্ষাৎকারে তুলে ধরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ গ্যারি কার্স্টেন। তিনি জানান যে দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং বিশ্বকাপে সুযোগই পেতেন না( Yuvraj Singh)। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে নির্বাচকরা তাঁকে স্কোয়াডে নিতে ইচ্ছুকও ছিলেন না। অধিনায়ক এবং কোচের জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হন তাঁরা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
গ্যারি বলেন, “যুবিকে স্কোয়াডে রাখার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। প্রায় ১৫জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা চলছিল। আমিও মরিয়া ছিলাম ধোনির মতো ওকে দলে নিতে। ওর অভিজ্ঞতার প্রয়োজন ছিল( Yuvraj Singh)। তার ফল কি হয়েছে তা এখন সকলেরই জানা। সকলেই দেখেছে ও কি করেছিল বিশ্বকাপে। ওর সঙ্গে সম্পর্কটা বেশ ভালো ছিল। ওর ব্যাটিং দেখতে খুব ভালো লাগতো। একটা বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যুবিকে যেতে হয়েছে।” প্রসঙ্গত, ২০১১ সালের বিশ্বকাপের আগেই ক্যান্সারের কবলে পড়েছিলেন যুবরাজ সিং। তবে তা নিয়েও ব্যাট ও বল হাতে টুর্নামেন্টে ভালো পারফর্ম করেন এবং হন টুর্নামেন্টের সেরা।






