Truth of Bengal: ইউক্রেনের রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায়। এই মুহূর্তে এক যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই দেশ এবং তার মধ্যেই বেছে নেওয়া হলো নয়া প্রধানমন্ত্রী। এবার এই পদ পেলেন ইউলিয়া সিরিদেঙ্কো এবং এর সঙ্গে তৈরি হলো ইতিহাস। সিরিদেঙ্কো দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হলেন দেশের। এর আগে মহিলা হিসেবে এই পদে ছিলেন ইউলিয়া তিমোশেঙ্কো (Yuliia Svyrydenko)।
আরও পড়ুনঃ Dilip Ghosh: দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় মঞ্চে থাকবেন দিলীপ? কী বললেন এই বিজেপি নেতা?
জানা গিয়েছে, ভোটাভুটির মাধ্যমেই বৃহস্পতিবার ইউক্রেন নিজেদের নতুন প্রধানমন্ত্রীকে বেছে নেয়। জানা যাচ্ছে, ২৬২ ভোট গিয়েছিল তাঁর পক্ষে। সিংহাসনে বসেই তিনি বড় প্রতিশ্রুতি দেন এবং জানান যে দেশবাসীকে ভালো পরিবর্তন অনুভব করাতে হবে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে ইউক্রেন সমস্ত ক্ষেত্রেই জিততে প্রস্তুত। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর বিভিন্ন মহল থেকে আসতে শুরু করে অভিনন্দনের বন্যা। সেখানকার রাজনৈতিক মহল আশাবাদী যে সিরিদেঙ্কো হাল সামলাবেন এবং দেশের অবস্থা শক্তিশালী করবেন।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
উল্লেখ্য, ইউলিয়া সিরিদেঙ্কো রাজনীতির ময়দানে প্রবেশ করেন ২০১৫ সালে। ২০১৯ সালের আগে তিনি একাধিক পদে ছিলেন এবং সফল হয়েছিলেন। তবে ২০১৯ সালে তিনি মিনিস্ট্রি অফ ইকোনমির হয়ে কাজ করা শুরু করেন এবং পরে ডেপুটি মন্ত্রী ও প্রথম ডেপুটি হন। ২০২০ সালে তিনি রাষ্ট্রপতির দপ্তরের ডেপুটি হেড ছিলেন। ২০২১ সালে তিনি হন ইউক্রেনে প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার অফ ইকোনমি। এবার ২০২৫ সালে তাঁকে দেওয়া হয় প্রধানমন্ত্রীর পদ। এবার দেখার বিষয় রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরিবেশ চলাকালীন তিনি কোন পরিবর্তন আনতে পারেন কিনা ইউক্রেনে।






