Road Tragedy: প্রয়াত প্রাক্তন ম্যারাথনার ফৌজা সিং, ১১৪ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু
Road Tragedy recounts Fauja Singh, the 114-year-old “Turbaned Tornado,” killed in a hit-and-run in Punjab mere days after defying age with marathon runs.
Truth Of Bengal: দৌড়ের ট্র্যাকই ছিল তাঁর জীবন। বয়স বা অসুস্থতা তাঁকে থামিয়ে রাখতে পারেনি। তিনি পঞ্জাবের ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং। অ্যাথলেটিক্স দুনিয়ায় তাঁর পরিচিতি ছিল টার্বান্ড টর্নেডো নামে( Road Tragedy)। ১১৪ বছর বয়সে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। মৃত্যুর আগের দিন পর্যন্ত ছিলেন একেবারে তরতাজা। দিব্যি হেঁটে-চলে বেড়িয়েছেন। নেশামুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক প্রচারও করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পঞ্জাব তথা দেশের ক্রীড়া মহলে।
[আরও পড়ুনঃ Indian Snacks: সিঙাড়া-জিলিপি-লাড্ডুতে নিষেধাজ্ঞা নয়’, জানাল কেন্দ্র!]
পাঞ্জাবের জলন্ধরে ১৯১১ সালের পয়লা এপ্রিল জন্ম হয় ফৌজা সিংয়ের। তবে জীবনের শুরুর দিকটা ছিল অন্যরকম। কিন্তু বৃদ্ধ বয়সে এসেই দৌড়নো শুরু করেন তিনি। ৮৯ বছর বয়সে প্রথম তিনি নামেন রেসের ট্র্যাকে( Road Tragedy)। ২০০০ সালে দৌড়েছিলেন লন্ডন ম্যারাথনে। তারপর একাধিক প্রতিযোগিতায় অংশ নেন ফৌজা। ৪২ কিলোমিটার ম্যারাথনে নানা দেশে গিয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। লন্ডনের পর টরন্টো এবং নিউ ইয়র্কেও ম্যারাথনে নেমেছেন। টরন্টোয় ৪২ কিলোমিটার দৌড় শেষ করেছেন ৫ ঘণ্টা ৪০ মিনিট ৪ সেকেণ্ডে, সেটাই তাঁর সেরা সময়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
শুধু তাই নয়, ২০০৪ সালে আথেন্স এবং ২০১২-র লন্ডন অলিম্পিকের মশালবাহকও ছিলেন ফৌজা সিং। কয়েকবছর আগে ডেভিড বেকহ্যাম এবং মহম্মদ আলির সঙ্গে একটি বিজ্ঞাপনও করেছিলেন( Road Tragedy)। সম্প্রতি পাঞ্জাবের নেশামুক্তি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। দু’দিনব্যাপী পদযাত্রার আয়োজন করেছিলেন নেশামুক্ত পাঞ্জাব গড়ে তোলার লক্ষ্যে। সেখানে হাজির ছিলেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াও। ১১৪ বছর বয়সে এসেও সুস্থ সবল ছিলেন প্রাক্তন ম্যারাথনার ফৌজা সিং। সোমবার দুপুরে জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীনই ফৌজার মৃত্যু হয়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের রাজ্যপাল।


