আজকের দিনেরাজ্যের খবর

Monsoon Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ‘গভীর নিম্নচাপ’– টানা বৃষ্টিতে ভোগান্তি, দক্ষিণ–উত্তর দুই বঙ্গে সতর্কতা!

Monsoon Alert highlights the deep depression over Gangetic West Bengal bringing continuous rain, squally winds and caution across South & North Bengal.

Truth Of Bengal: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা। মরশুমের প্রথম মৌসুমী নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে বাংলা(Monsoon Alert)। মঙ্গলবার সকালের পরিস্থিতিও একই। জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। ভোগান্তিতে আমজনতা। উত্তরের জেলাগুলোতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।

[আরও পড়ুনঃ Daily Horoscope: চাকরি, প্রেম, অর্থ, স্বাস্থ্য— দিনটি কেমন কাটবে? জানতে দেখে নিন আজকের রাশিফল]

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অবস্থান করছে গভীর নিম্নচাপ। এটির অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে(Monsoon Alert)। এটি কলকাতার ৯০ কিলোমিটার উত্তরে রয়েছে। আর বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে। এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। যার প্রভাবে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে(Monsoon Alert)। আজ, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ফলে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related Articles