খেলা

Chelsea vs PSG: ফেভারিটদের হাতে উঠল না ট্রফি, ক্লাব বিশ্বকাপ জয় এনজোর ছেলেদের

যেই পিএসজিকে প্রথম থেকে মনে করা হচ্ছিল যে কাপ জিতবে, তারা পরাজয়ের শিকার হলো।

Truth of Bengal:  কথায় আছে ফুটবল অনিশ্চয়তার খেলা। কেউ প্রথম থেকে ফেভারিট থাকলেই যে শেষ পর্যন্ত সেই দলই বাজিমাত করবে, তা সর্বদা হয় না। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে একপ্রকার অঘটন ঘটল। যেই পিএসজিকে প্রথম থেকে মনে করা হচ্ছিল যে কাপ জিতবে, তারা পরাজয়ের শিকার হলো। শুধু পরাজয় নয়, বিশাল ব্যবধানে হেরেছে দল। ৩-০ ফলাফলের ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে চেলসি। প্রথমার্ধেই যেভাবে তারা গোলের বন্যা বইয়েছিল, তখনই কার্যত জয় নিশ্চিত হয়ে গেছিল তাদের।(Chelsea vs PSG)

[আরও পড়ুনঃ WB Weathe Update: নিম্নচাপের ইঙ্গিত বঙ্গোপসাগরে, রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস]

১৪ই জুলাই মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট প্যারিস সেন্ট জার্মান ও চেলসি। ম্যাচের প্রথম মিনিট থেকেই ফেভারিটদের উপর চাপ বাড়ানো শুরু করে চেলসি। লাগাতার পাসিং ফুটবলের মাধ্যমে তারা ভেদ করতে শুরু করে ডেম্বেলেদের রক্ষণভাগ। তবে কোনরকমে তা বাঁচিয়ে নিচ্ছিল ডোনারুমা। অবশেষে ২২ মিনিটের মাথায় চেলসি পায় তাদের প্রথম গোল পামারের মাধ্যমে। দ্বিতীয় গোলটিও আসতে বেশি সময় নেয়নি। এবারও পামারই গোল করেন। ৩০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় চেলসি। তবে দলের জয় কার্যত নিশ্চিত হয়ে যায় ৪৩ মিনিটে স্ট্রাইকার পেড্রোর গোলে। (Chelsea vs PSG)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

দ্বিতীয়ার্ধেও চিত্রতে কোন বদল দেখা যায়নি। সেই একইভাবে আক্রমণ করতে শুরু করে চেলসি। এবারও বেশ হাবুডুবু খেতে দেখা যায় গোটা পিএসজি দলকে। বলা ভালো, বেশ ছন্নছাড়া ও দিশাহীন দেখাচ্ছিল তাদের। যেই দল গোটা টুর্নামেন্টে সাহসিকতার পরিচয় দিয়েছিল, তাদের যেন বেশ দুর্বল দেখাচ্ছিল চেলসির আক্রমণের সামনে। চোখেমুখে রীতিমত চাপ ফুটে উঠছিল তাদের ডিফেন্ডারদের। ৮০ মিনিটের মাথায় একটি বড় সুযোগ আসে চেলসির কাছে চতুর্থ গোল করার। তবে তা হাতছাড়া হয়। শেষ পর্যন্ত হাসিমুখে ট্রফি তুলে মাঠ ছাড়েন দলের ফুটবলাররা ৩-০ ফলাফল নিয়ে।(Chelsea vs PSG)

ম্যাচের সেরা হন পামার। জয় প্রসঙ্গে তিনি বলেন, “বেশ দারুন একটা অনুভূতি। অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন ম্যাচের আগে যে আমরা আদৌ জিততে পারবো কিনা। তবে যেভাবে আমরা লড়াই করেছি এবং জয় পেয়েছি, তা এক কথায় অসাধারণ।” অন্যদিকে দলের কোচ এনজো মারেস্কা বলেন, “আমি মনে করি আমরা ম্যাচ জিতে নিয়েছি প্রথম ১০ মিনিটেই। আমাদের দলের ফুটবলাররা এই কঠিন আবহাওয়ায় বেশ দারুন ফুটবল তুলে ধরেছে। সকলেরই অবদান রয়েছে এই জয়তে। সকলেই এই মুহূর্তটা মনে রাখবে। কতটা আনন্দে এই মুহূর্তে আমরা, তা বলে বোঝানো সম্ভব নয়।”