রাজ্যের খবর

DVC: ফের বৃষ্টি ও ডিভিসির জলে প্লাবিত ঘাটাল! দু’দিনে মৃত্যু ৩ জনের

টানা বৃষ্টি আর ডিভিসি-র বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে ফের প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকা।

Truth of Bengal: বিশ বাঁও জলে ঘাটাল মাস্টার প্ল্যান।  চলতি মরসুমে আবারও ডুবল ঘাটাল। গত মাসেই প্লাবিত হয়েছিল ঘাটালের বিস্তীর্ণ এলাকা। সেই ক্ষত শুকোতে না শুকোতেই ফের প্লাবিত হয়েছে ঘাটাল। টানা বৃষ্টি আর ডিভিসি-র বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে ফের প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকা। (DVC)

[আরও পড়ুনঃ WB Weathe Update: নিম্নচাপের ইঙ্গিত বঙ্গোপসাগরে, রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস]

সেই সঙ্গেই প্লাবিত ঘাটাল পুরসভার ১২ টি ওয়ার্ড। আর এই প্লাবনেই এখনো পর্যন্ত নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। এদিকে নতুন করে শুরু হয়েছে বৃষ্টি। ফলে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই, তা কার্যত স্বীকার করেছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তবে পুলিশ ও প্রশাসনের তরফে নৌকোর ব্যবস্থা করা, ত্রাণ সামগ্রী বিলি, দুর্গত এলাকায় খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ সুষ্ঠু ভাবেই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। (DVC)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রশাসন সূত্রে খবর, শনিবার সকালে স্কুলে যাওয়ার আগে বন্যার জলে স্নান করার সময় তলিয়ে গিয়ে মৃত্যু হয় ঘাটালের দেওয়ানচক-১ গ্রাম পঞ্চায়েতের কিশমত কোতুলপুর গ্রামের ৬ বছরের সুলতানা খাতুনের। সেদিনই বিকালে মৃত্যু হয় অজবনগর-২ গ্রাম পঞ্চায়েতের অজবনগর গ্রামের বাসিন্দা, নিমাই ডগরা (৪০)- এর। অন্যদিকে, দাসপুর থানার রাজনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ঝড়ু জানা (৫৯) রবিবার সকালে বাজারে বেরিয়ে বন্যার জলে তলিয়ে যান। বিকেলে তাঁর মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সবে মিলিয়ে কার ছতো এবারে বর্ষার আগেও ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি না হয় জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে ঘাটাল বাসীকে। (DVC)

Related Articles