রাজ্যের খবর

TMC Violence: ভাঙ্গরের মৃত তৃণমূল নেতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, দিলেন সরকারি চাকরি

After the brutal murder of TMC leader Razzak Khan in Bhangar, West Bengal CM Mamata Banerjee extends support to his family by offering a Group D government job to his widow. Investigation still ongoing.

Truth Of Bengal: গত ১০ই জুলাই দুষ্কৃতীদের গুলিতে হত্যা হয়েছে ভাঙ্গরের তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। এবার তাঁর পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(TMC Violence)। এই দুর্দিনে তিনি মৃত তৃণমূল নেতার পরিবারের পাশে দাঁড়ালেন এবং সরকারি চাকরি দিলেন। রাজ্জাকের স্ত্রী পেতে চলেছেন ‘গ্রুপ ডি’ চাকরি। কবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে, সেটা জানিয়ে দেন দলের বিধায়ক শওকাত মোল্লা।

[আরও পড়ুন:  Operation Shiv: অমরনাথ যাত্রাকে নিরাপদ করতে ‘অপারেশন শিব’, পথে পথে নজরদারি বাহিনী]

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার থেকে। সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় রাজ্জাক খাঁয়ের। খবর জানাজানি হতেই হইচই পড়ে যায় গোটা ভাঙড়ে এবং শুরু হয় রাজনৈতিক তর্কাতর্কিও(TMC Violence)। ঘটনার তদন্ত নেমে রাজ্জাকের দেহ থেকে পাঁচটি গুলি পায় পুলিশ। তদন্তকারীদের মতে দেশী বন্ধুক ব্যবহার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন মৃত রাজ্জাকের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার। শনিবার তাঁর বাড়িতে যান শওকাত মোল্লা এবং ‘গ্রুপ ডি’ চাকরির কথা জানান(TMC Violence)। জানা যাচ্ছে, সংসারে এই মুহূর্তে কেউ নেই উপার্জন করার মতো। শওকাত মোল্লা এই ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি বলেন, “এই চাকরির ব্যবস্থা করছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আমাদের তরফ থেকে সমস্ত কাগজপত্র জমা দেওয়া হবে।”

Related Articles