রাজ্যের খবর

Land Dispute: বিজেপি নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠল শান্তিপুরে

Truth Of Bengal: আবারো একাধিক জমি মালিকের বলপূর্বক জমি দখল করার চেষ্টার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসনই একমাত্র ভরসা বলে দাবি বর্তমান জমির মালিকদের(Land Dispute)। জোরপূর্বক ওই বিজেপি নেতা জমি দখল করতে গেলে বাধা দেওয়ায় এমনকি মারধর করার অভিযোগ বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে। ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ। বর্তমান জমি মালিক সরস্বতী মিত্র ও মনোজ কুমার বিশ্বাস সহ বেশ কয়েকজনের দাবি, তারা শান্তিপুর থানার অন্তর্গত বাথনা এলাকাতে জমি কিনে বসবাস করছেন।

[আরও পড়ুন:  Cheetah Death: শিকার করতে গিয়ে গুরুতর জখম, মৃত্যু আট বছরের চিতা ‘নভা’র]

কিন্তু বিজেপি নেতা নির্মল বিশ্বাস সেই জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। একাধিকবার এই দখলবাজির প্রতিবাদ করতে গেলে তাদের প্রত্যেককেই পড়তে হচ্ছে হুমকির মুখে, এমন কি প্রকাশ্যে প্রাণে মারার হুমকি দেয় ওই বিজেপি নেতা(Land Dispute)। অভিযোগ এর আগেও সরস্বতী মিত্র নামে এক জমি মালিককে বেধড়ক মারধর করে ওই বিজেপি নেতা, যত দিন যাচ্ছে ততই অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে, এমত পরিস্থিতিতে প্রশাসন একমাত্র ভরসা বলে দাবি করছেন বর্তমান জমির মালিকরা। তারা চাইছেন পুলিশ সঠিক তদন্ত করে তাদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করুক।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে অভিযুক্ত বিজেপি নেতা নির্মল বিশ্বাসের দাবি, তাদের নামের সম্পত্তি জাল কাগজ তৈরি করে কেনাবেচা করা হয়েছে, জমির রেকর্ড সহ দলিল সমস্ত কিছু রয়েছে তার কাছে, তাই যারা জাল কাগজপত্র তৈরি করে জমি বিক্রয় করেছে তাদের নামে ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন  বিজেপ নেতা নির্মল বিশ্বাস(Land Dispute)। বর্তমান জমি মালিকদের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন অভিযুক্ত বিজেপি নেতা। যদিও এই ঘটনায় বিস্ফোরক মন্তব্য করে তৃণমূল, তৃণমূলের আইএনটিটিইউসি’র জেলা নেতৃত্ব সনদ চক্রবর্তীর দাবি, বিজেপি বরাবরই গায়ের জোরে এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। বিজেপি সাংসদের ঘনিষ্ঠ বলে নিরীহ মানুষের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন ওই বিজেপি নেতা। অবিলম্বে পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করা উচিত। যদিও জমি দখলবাজির ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Related Articles