দেশ

Judicial Reform: ‘ভেঙে পড়েছে ভারতের বিচারব্যবস্থা’—নালসারে বিস্ফোরক প্রধান বিচারপতি বিআর গাভাই

বিচার পেতে দশক কেটে যায়, যা একবিংশ শতকে একেবারেই মেনে নেওয়া যায় না।’

Truth of Bengal: ভারতের বিচারব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে তা সংস্কারের দাবি জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। শনিবার হায়দ্রাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিচারপতি গাভাই চাঁচাছোলা ভাষায় বলেন, ‘ ভারতের বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। বিচার পেতে দশক কেটে যায়, যা একবিংশ শতকে একেবারেই মেনে নেওয়া যায় না।’ সমাবর্তনের মঞ্চ থেকে বিচারপতি গাভাই বলেন, ‘ আমাদের বিচারব্যবস্থায় এমন অনেক ঘটনা আছে, যেখানে মানুষ বছরের পর বছর হাজতে কাটিয়েছেন, পরে নির্দোষ প্রমাণিত হয়েছেন (Judicial Reform)।

আরও পড়ুনঃ Cheetah Death: শিকার করতে গিয়ে গুরুতর জখম, মৃত্যু আট বছরের চিতা ‘নভা’র

এত দীর্ঘসূত্রিতা সভ্য সমাজে কাম্য নয়। বিচারপ্রক্রিয়ায় দ্রুততা আনতে ও জনস্বার্থে এই ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন।’ গাভাই আরও বলেন, আমি আশাবাদী, দেশের নাগরিক ও তরুণ প্রজন্ম এই দুর্বস্থার পরিবর্তনে সক্রিয় ভূমিকা নেবেন। এখান থেকেই স্পষ্ট যে, প্রধান বিচারপতি গাভাইয়ের এই বক্তব্য শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া ভাষণ নয়, বরং দেশের বিচারব্যবস্থার বাস্তব অবস্থা নিয়ে শীর্ষ আদালতের উদ্বেগের প্রকাশ (Judicial Reform)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

নালসার বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশে বিচারপতির বক্তব্য ছিল আরও মানবিক। তিনি বলেন, ‘বিদেশে পড়তে যাও, কিন্তু চেষ্টা করো স্কলারশিপে যাওয়ার, যাতে বাবা-মাকে আর্থিক কষ্ট না পেতে হয়।’  পাশাপাশি তরুণ আইনজীবীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ জীবনে মেন্টর খোঁজো এমন কাউকে, যিনি ক্ষমতার জোরে বড় হননি, বরং সততায় প্রতিষ্ঠিত। কারণ, সততাই তোমার প্রকৃত দিশা হবে।’  বিচারপতির এই স্পষ্ট বার্তা দেশে আইনি শিক্ষার ভবিষ্যৎ প্রজন্ম ও আইনপ্রয়োগকারী ব্যবস্থার কাছে এক গুরুত্বপূর্ণ দিশা হিসেবেই দেখা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নালসারের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নারসিমহা, এবং তেলঙ্গানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পল (Judicial Reform)।

Related Articles