Jasprit Bumrah: লর্ডসে বুমরাহ ছাপালেন কপিলকে ফাইফারে
বৃহস্পতিবার শুরু হয়েছে লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট।
Truth of Bengal: ২২ গজে দাপট অব্যাহত টিম ইন্ডিয়ার তারকা পেসার জাসপ্রিত বুমরাহের। তাঁর তুলনা যে তিনিই, আবারও তা হয়ে গেল প্রমাণ। বার্মিংহাম টেস্টে বিশ্রাম নিয়ে দলে ফিরেই তিনি নিজের ঝুলিতে তোলেন আরও একটি ফাইফার এবং এর সঙ্গে ভেঙে দেন কপিল দেবের একটি রেকর্ড। যদিও সেই রেকর্ড ভাঙ্গায় তিনি উদযাপন করেননি। তাঁর সতীর্থ মহাম্মদ সিরাজ জোর করে তাঁর হাত ধরে তুলে দেন। তবে দিনের শেষে তিনি আরো একবার বুঝিয়ে দিলেন কেন তাঁর উপর তাঁর অধিনায়করা এতো ভরসা করেন।(Jasprit Bumrah)

[আরও পড়ুনঃ Online Hate: ট্রোলাররা অন্যদের প্রতি কেন বিদ্বেষ ছড়ায়? কী পায় অন্যদের আঘাত করে]
বৃহস্পতিবার শুরু হয়েছে লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। প্রথম দিন বল হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি বুমরাহ। ওপেনিং সেশনে কোন উইকেট পাননি তিনি। বেশ বুদ্ধি করেই তাঁর বোলিংয়ের মোকাবিলা করছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। তবে কামব্যাক করেন হ্যারি ব্রুকের উইকেটের মাধ্যমে। ক্লিন বোল্ড করে দেন তরুণ তারকাকে। বলা ভালো, রীতিমতো ডান্ডা উড়িয়ে দেন তিনি।(Jasprit Bumrah)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
তবে দ্বিতীয় দিনের খেলায় এক আলাদা বুমরাহকে দেখলেন লর্ডসের দর্শক আসনে বসা ক্রিকেটপ্রেমীরা। শুরু থেকেই আক্রমণে নামেন এমআই তারকা। একেবারে গুঁড়িয়ে দেন ইংল্যান্ডের মিডিল অর্ডারকে। বলা ভালো, লাইন দিয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখান স্টোকস, রুট ও ওক্সকে। অবশেষে আর্চারকে আউট করে তিনি আরে একটি পাঁচ উইকেট হল নেন। এর সঙ্গে তিনি ভাঙেন বিদেশের মাঠে কপিল দেবের সবচেয়ে বেশি ফাইফারের রেকর্ড। গোটা ডাগআউট খুশি হন বুমরাহের এই পারফরম্যান্সে। এই দৃশ্য ইতিমধ্যে বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে গেছে। আরো একবার বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা।(Jasprit Bumrah)






