খেলা

Archer Comeback: “ওর প্রত্যাবর্তন প্রশংসনীয়”, আর্চারকে নিয়ে কী বললেন স্টোকসের

Ben Stokes praises Jofra Archer's inspiring return ahead of the Lord’s Test.

Truth Of Bengal: “যেভাবে ও মাঠে ফিরেছে, তা সত্যিই প্রশংসা করার মতো” লর্ডস টেস্টের প্রথম একাদশে জফ্রা আর্চারকে জায়গা দেওয়ার পর এমনটাই দাবি করলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Archer Comeback)। তাঁর বক্তব্য, দলের সকল ক্রিকেটার বেশ খুশি আর্চারের প্রত্যাবর্তনে। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে আর্চারের মধ্যে সেই ক্ষমতা রয়েছে ম্যাচের মোড় ইংল্যান্ডের পক্ষে ঘুরিয়ে দেওয়ার।

[আরও পড়ুন: Mockery: টিটকিরি- অকর্মণ্যদের অমানবিক অস্ত্র]

বার্মিংহাম টেস্টে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর ইংল্যান্ডের এই মুহূর্তে প্রধান লক্ষ্য লর্ডস টেস্ট জেতা। সেই অনুযায়ী নিজেদের সবদিক দিয়ে তৈরি করছেন দলের ক্রিকেটাররা। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগই নিজেদের সেরাটা দিতে নেটে কড়া অনুশীলন চালিয়ে যাচ্ছে। জয়কে পাখির চোখ করে প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। তাতে জায়গা পেয়েছেন জফ্রা আর্চার, যিনি বছরের পর বছর দলের বাইরে ছিলেন চোটের কারণে (Archer Comeback)।

এবার আর্চারের এই প্রত্যাবর্তন নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন, “আমি মনে করি যেভাবে ও চোটকে পরাজিত করে মাঠে ফিরেছে, তার সত্যিই প্রশংসা করা উচিত। ওর দলে ফেরায় আমরা সকলেই বেশ খুশি। যেভাবে দুটো বড় চোট মোকাবিলা করে ফিরে এসেছে, তাতে জফ্রা নিজেও নিজেকে নিয়ে গর্ববোধ করবে। আমি মনে করি শুধু টেস্ট নয়, যেকোন ফরম্যাটে, যখন জফ্রা বল নিজের হাতে পেয়েছে, তখনই ম্যাচের পরিস্থিতি পাল্টে গেছে। আমার বিশ্বাস যে অপনেন্টরাও ভালো করে জানে যে জফ্রা কেমন বোলার এবং কি করে দেখাতে পারে।”

[আরও পড়ুন: Bengal Weather: দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, উত্তাল সমুদ্র, কী বলছে আবহাওয়া অফিস]

প্রসঙ্গত, বার্মিংহাম টেস্টে দুটি ইনিংসেই রানের পাহাড় গড়েছিল ভারতীয় ক্রিকেট দল। দুই ইনিংস মিলিয়ে দলের মোট স্কোর হাজারেরও বেশি। ১০১৪ রান করে ‘মেন ইন ব্লু’। ইংল্যান্ডের বোলাররা প্রথম ইনিংসে শুরুর দিকে ভারতকে চাপে ফেললেও গিল ও জাদেজা সেখান থেকে দলকে তুলে আনেন এবং বড় রান তোলেন স্কোরবোর্ডে। বিশাল ব্যবধানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ঝড়ের গতিতে রান করে ভারত এবং যা টোটাল দেয়, তাতে একপ্রকার পরিষ্কার হয়ে গেছিল যে ম্যাচ জিততে না পারুক অন্তত হারবেও না ভারত। শেষ পর্যন্ত ৩৩৬ রানে জিতে সিরিজে সমতা ফেরান শুভমান গিলরা। এবার দেখার বিষয় আর্চার ফেরাতে ইংল্যান্ড ফের ঘুরে দাঁড়াতে পারে কিনা (Archer Comeback)।

Related Articles