কলকাতা

Political Rift: ‘সংসার বড় হলে সমস্যা হয়’, শমীকের সঙ্গে বৈঠকের আগে কীসের ইঙ্গিত দিলেন দিলীপ?

Amid growing speculation of a rift within BJP Bengal, Dilip Ghosh makes a cryptic remark ahead of his meeting with newly appointed state president Shamik Bhattacharya.

Truth Of Bengal: বিজেপির সঙ্গে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা দিলীপ ঘোষের দূরত্ব তৈরি হয়েছে (Political Rift)। এমনই কথা বারবার শোনা যাচ্ছে ওয়াকিবহাল মহলে। অবশ্য এমন ভাবনার কারণও রয়েছে যথেষ্ট। সম্প্রতি দলের অনেক বড় বড় সভাতে ডাক পাননি দাবাং দিলীপ। বিশেষ করে এসবের শুরু হয়, মুখ্যমন্ত্রীর নিমন্ত্রনে সাড়া দিয়ে দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়ার পর থেকে। এদিকে ২১ জুলাই এর মঞ্চে থাকা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তাতে আরও জল্পনা বাড়ছে রাজ্য রাজনীতিতে। আর তারই মাঝে মঙ্গলবার বিকালে সল্টলেকের দফতরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ও নব্য নিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বৈঠকে বসতে চলেছে। সেই নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

[আরও পড়ুন: Bee Attack: বিমানে মৌমাছি!’ সুরাট বিমানবন্দরে নজিরবিহীন ঘটনা]

এদিন বিকাল ৪টে নাগাদ বৈঠক বসার কথা রয়েছে। বর্তমানে সেদিকেই নজর রয়েছে সবার। তার আগে দিলীপ ঘোষের বক্তব্যে আরও রহস্য ঘনীভূত হচ্ছে। রাজ্যবাসী খুবই উদ্বিগ্ন। দিলীপ দিলীপ ঘোষ বলেন, ‘শমীক বাবু রাজ্য সভাপতি পদে বসার সময়, আমি বাইরে ছিলাম। দেখা করতে পারিনি। সেই কারণেই ওনার সঙ্গে দেখা করতে আজ বিকাল কার্যালয়ে যাচ্ছি।’

এদিকে সভাপতি নির্বাচিত হওয়ার পর শমীক ভট্টাচার্য্য বলেছিলেন, ‘যখন সংগঠন তৈরি হয়নি। মানুষ জানতেন জমানত বাজেয়াপ্ত, তার সত্ত্বেও পতাকাটা ধরেছিলেন। তারা সম্মান প্রাপ্য (Political Rift)।’

[আরও পড়ুন: IND vs ENG: বাজবল-এর কঙ্কাল বেড়িয়ে পড়ল আন্ডারডগদের নাছোড় কামড়ে]

মঙ্গলবার শমীকের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, ‘বাংলার মানুষ চাইছে পরিবর্তন। তাই আদি-নব্যদের নিয়ে চলতে হবে। সংসার বড় হলে সমস্যা হয়। সেটা মাথায় রেখেই চলতে হবে। বসে সমাধান করতে হবে।’ সেই সঙ্গে ২১ জুলাই তৃণমূলের সভায় থাকার জল্পনা নিয়ে তিনি বলেন, ২১ জুলাইয়ের মঞ্চে থাকার প্রসঙ্গে তিনি বললেন, ‘বহু ২১ জুলাই গিয়েছে। যাবে। আমাদের এসব নিয়ে কোনও চিন্তা নেই। যার অভ্যস্ত তারা চিন্তায় রয়েছে (Political Rift)।’

Related Articles