Vishnu Puthiya Valappill: আরও দুই বছরের জন্য ইস্টবেঙ্গলেই বিষ্ণু
আগের মরসুমে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবটির হয়ে নজরকাড়া ফুটবল খেলেছিলেন কেরলের এই উইঙ্গার।
Truth of Bengal: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। আগামী দুই বছরের জন্য লাল-হলুদ জার্সি গায়েই মাঠ কাঁপাতে দেখা যাবে উইঙ্গার পিভি বিষ্ণুকে (Vishnu Puthiya Valappill)। আগের মরসুমে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবটির হয়ে নজরকাড়া ফুটবল খেলেছিলেন কেরলের এই উইঙ্গার। তারপর থেকেই আগামী মরসুমের জন্য বিষ্ণুকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে ছিল আইএসএল-র অন্য দলগুলি। কিন্তু শেষ পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট দলের গুরুত্বপূর্ণ ফুটবলার বিষ্ণুকে দলে রেখে দিতে সক্ষম হন। সোমবার বিষ্ণু যে আগামী ২০২৭-২৮ মরসুম পর্যন্ত লাল-হলুদ শিবিরে থাকার খবরটি সরকারিভাবে ঘোষণা করেছে।

[আরও পড়ুনঃ Capital Express: ‘টেল অফ টু ক্যাপিটালস’: রাজধানীর কোচে ইতিহাসের ছোঁয়া, যাত্রায় নতুন স্বাদ]
বিষ্ণুকে দলে ধরে রাখতে পেরে ইমামি ইস্টবেঙ্গলের ফুটবল হেড থিংবোই সিংটো জানান, ‘বিষ্ণু অত্যন্ত প্রতিভাবান একজন ফুটবলার। গত মরসুমে ও ধারাবাহিকভাবে ভাল খেলেছে। আমরা বিষ্ণুকে আমাদের দলে রাখতে পেরে দারুণ খুশি। আশাকরি আগামী মরসুমগুলিতেও বিষ্ণু তাঁর ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন।’ (Vishnu Puthiya Valappill)
বিষ্ণুর দলে রাখতে পেরে খুশি কোচ অস্কার ব্রুঁজো-ও। অস্কার বলেন, ‘বিষ্ণু আগামী দিনে ক্লাবের কাছে একটা সম্পদ। ও যদি ভবিষ্যতে আরও নিজেকে উন্নত করতে পারেন, তাহলে আগামী দিনে শুধু ক্লাবের কাছে নয়, দেশের ফুটবলেও সম্পদ হয়ে উঠবেন।’
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
অপর দিকে নিজের পুরনো ক্লাব ইস্টবেঙ্গলে থাকতে পেরে খুশি বিষ্ণু নিজেও। এই প্রসঙ্গে বলেন, ‘ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমি নিজেকে মেলে ধরতে পেরেছি। এবং আমার ওপর ভরসা রাখার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। ক্লাবের পাশাপাশি আমি কৃতজ্ঞ সমর্থকদের প্রতিও। তাঁদের ভালবাসা আমি কোনওদিন ভুলব না। আমার আশা ক্লাবের জার্সিতে এবারও আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত।’(Vishnu Puthiya Valappill)






