Political Violence: তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি, কাঠগোড়ায় বিজেপি
A TMC leader was shot in Cooch Behar, sparking political tension across Bengal.
Truth Of Bengal: কোচবিহারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বিজেপি (Political Violence)! গুরুতর অভিযোগে উতপ্ত রাজ্য রাজনীতি। কোচবিহার-২ ঝিনাইডাঙা এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে শুটআউটের পর গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতাল। ইতিমধ্যে অভিযুক্তে বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে।
[আরও পড়ুন: Rainfall: শুক্রেও বৃষ্টিস্নাত রাজ্য, দক্ষিণবঙ্গে কবে কমবে বর্ষার দাপট?]
জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতা কোচবিহার-২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, নাম রাজু দে। তিনি চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতিও। তাঁর অভিযোগ, ঘটনার দিন তিনি যখন ঝিনাইডাঙা থেকে ফিরছিলেন তখন এখটি গাড়ি থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি এশে লাগ তাঁর ডান কাঁধে। রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে যান (Political Violence)। সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তিনি চিকিৎসারত।
FB POST: https://www.facebook.com/share/v/19QEgujNEu/
কিন্তু প্রশ্ন উঠছে কেন এই হিংসা? নেপথ্যে কী সত্যিই বিজেপি? তবে তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গেরুয়া শিবির। সেই সঙ্গে তারা দাবি করেছে, সবুজ শিবিরের গোষ্ঠিকোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোন যোগাযোগ নেই। তবে কি বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা? পুলিশ ঘটনার গোড়ায় গিয়ে পুরো বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছে। আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের খোঁজার চেষ্টা করছে।






