Rainfall: শুক্রেও বৃষ্টিস্নাত রাজ্য, দক্ষিণবঙ্গে কবে কমবে বর্ষার দাপট?
Truth Of Bengal: বৃষ্টিস্নাত বাংলা কিন্তু কমছে না তাপমাত্রার দাপট (Rainfall)। তবে বৃষ্টি হওয়ার জেরে গরমের হাত থেকে মিলছে স্বস্তি। এখন এমনই আবহাওয়া থাকবে বলে জালিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, রবিবার পর্যন্ত কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি তো কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন: Horoscope: মেষ না সিংহ কোন রাশি পাবে সুসংবাদ! কোন রাশির সামনে বিপদ? পড়ুন রাশিফল]
শুক্রবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম ও কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে। শনিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-ও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহান্তে রবিবার কিছুটা কমতে পারে বৃষ্টির দাপট (Rainfall)।
FB POST: https://www.facebook.com/share/v/19QEgujNEu/
এদিকে শুক্রবার উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়াছে, এদিন জলপাইগুড়ি সহ কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বর্ষন হওয়ার সম্ভাবনা, তিন জেলায় জারি সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবাদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি (Rainfall)।






