Akash Deep: এজবাস্টন টেস্টে দলে সুযোগ পেলেন বাংলার আকাশদীপ
Truth Of Bengal: বুধবার থেকে এজবাস্টনে শুরু হল ভারত-বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। এই টেস্টে মাঠে নামার আগে ভারতীয় দলের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন হল। তার মধ্যে অন্যতম হল পেসার যশপ্রীত বুমরার দলে না থাকা। বুমরার জায়গায় দলে সুযোগ পেলেন বাংলার বোলার আকাশদীপ সিং (Akash Deep)।
[আরও পড়ুন: Vaccine Safety: তরুণদের হার্ট অ্যাটাকে মৃত্যুর সঙ্গে কোভিড টিকার কোনও যোগ নেই: জানাল ICMR]
এর পাশাপাশি আরও দুটি পরিবর্তন করা হয়েছে ভারতীয় দলে। এই ম্যাচে বাদ পড়েছেন আইপিএল-এ দুরন্ত ছন্দে থাকা ব্যাটার সাই সুদর্শন ও শার্দূল ঠাকুর। তাঁদের দুজনের জায়গায় দলে এসেছেন যথাক্রমে নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। তবে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের জার্সি গায়ে টেস্টে অভিষেক হল না বাংলার আর এক ব্যাটার অভিমূন্য ঈশ্বরণের (Akash Deep)।
প্রসঙ্গত, এই সিরিজ শুরু হওয়ার আগেই জানা গিয়েছিল, পিঠে ব্যথার কারণে বুমরাকে পাঁচ টেস্টের সব ম্যাচে পাওয়া যাবে না। তিনি বাছাই করা কিছু ম্যাচ খেলবেন। সেই কারণেই হয়ত বুমরার ভবিষ্যতের কথা চিন্তা করে টিম ম্যানেজমেন্ট তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
[আরও পড়ুন: Manolo Resigns: জাতীয় দলের পদ কোচের থেকে সরে দাঁড়ালেন মানালো]
এদিকে ব্যাটিং লাইন আপে আগের ম্যাচের মত এই ম্যাচেও গৌতম গম্ভীর তাঁর দলের ওপেনিং জুটি অপরিবর্তিত রেখেছেন। লোকেশ রাহুল ও যশস্বীর পর তিন নম্বরে ব্যাট করবেন করুন নায়ার। চার ও পাঁচে আসবেন শুভমন ও পন্থ। এদের পর ব্যাট করতে আসবেন তিন অলরাউন্ডার নীতীশ, ওয়াশিংটন রবীন্দ্র জাদেজা (Akash Deep)।






