Minor Boxer: নাবালিকা বক্সারকে যৌন নির্যাতনের অভিযোগ কোচের বিরুদ্ধে
সংবাদ সংস্থা সূত্রে খবর, হরিয়ানার রোহতকে অবস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র অধীনে থাকা এক মহিলা কোচ নাবালিকা এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ।
Truth of Bengal: ফের যৌন নির্যাতনের অভিযোগ উঠল ভারতীয় ক্রীড়া জগতে। কুস্তির পর এবার সেই তালিকায় নাম জড়াল বক্সিংয়ের। সংবাদ সংস্থা সূত্রে খবর, হরিয়ানার রোহতকে অবস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র অধীনে থাকা এক মহিলা কোচ নাবালিকা এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ। বিশেষ সূত্রের খবর, ইতিমধ্যে ওই মহিলা কোচের নামে থানায় এফআইআর দায়ের হওয়ার পরই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে (Minor Boxer)।
আরও পড়ুনঃ Bangladesh Election: ২৬-এর এপ্রিলে হবে না বাংলাদেশের নির্বাচন! মার্কিন বিদেশসচিবকে কী জানালেন ইউনূস?
এই প্রসঙ্গে ভারতীয় বক্সিং ফেডারেশন ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছেও ওই মহিলা কোচের নামে অভিযোগ জমা পড়েছে। এবং এই অভিযোগ করেছেন ১৭ বছর বয়সী এক মহিলা বক্সার। কোচের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ পাওয়ার পর দুই সংস্থার কর্তারা তদন্তও শুরু করেছেন। কিন্তু এখনও অবধি তাঁদের কাছে কোচের বিরুদ্ধে এই অভিযোগের উপযুক্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। যে কোচের বিরুদ্ধে ওই মহিলা বক্সার অভিযোগ করেছেন, সেই কোচ এখন জাতীয় স্তরের যুব বক্সিং শিবিরে আছেন। তিনি ফিরলে হয়ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও মনে করছেন বক্সিং ফেডারেশনের বেশ কিছু কর্তা (Minor Boxer)।
প্রসঙ্গত, ওই মহিলা বক্সার রোহতক থানায় তাঁর দেওয়ার করা এফআইআর-এ উল্লেখ করেছেন, ‘একবার নাকি ওই কোচ তাঁকে সকলের সামনে জামা-কাপড় খোলার ব্যাপারে বাধ্য করেছিলেন। শুধু তাই নয়, এর পাশাপাশি তাঁর গায়ে বেশ কয়েকবার হাতও তুলেছেন তিনি। এবং এই ঘটনা সবাইকে জানালে, তাঁর ক্যারিয়ারের ক্ষতি হবে বলেও হুমকি দিয়েছিলেন তিনি।’ এদিকে রোহতক থানার পক্ষ থেকে এক আধিকারিক বলেন, ‘অভিযুক্ত ওই কোচকে এখনও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার কিছুই করা হয়নি। তদন্ত শুরু করা হয়েছে। সময়মত সব ব্যবস্থা নেওয়া হবে (Minor Boxer)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
প্রসঙ্গত, এর আগে ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রেসিডেন্ট ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। সেই ইস্যুতে গোটা দেশের পাশাপাশি তোলপাড় হয়েছিল দেশের ক্রীড়াজগত। ব্রিজভূষণের পদত্যাগ চেয়ে ধর্নাতেও যন্তর-মন্তরের সামনে ধর্নাতেও বশেছিলেন জাতীয় কুস্তিগীররা। বর্তমানে এখন আদালতের বিচারাধীন এই মামলা। এবার তারই মধ্যে এই তালিকায় যুক্ত হল বক্সিংয়ের নাম। এবার ফেডারেশনের কোনও কর্তা নন, অভিযোগ উঠল কোচের বিরুদ্ধে (Minor Boxer)।






