কলকাতা

হাই কোর্টে জনস্বার্থ মামলার আর্জি, সিবিআই তদন্ত ও নজরদারির দাবি আইনজীবীদের

সোমবার হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করে তাঁরা জানান, এই ঘটনায় অবিলম্বে জনস্বার্থ মামলা গ্রহণ করে দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে।

Truth of Bengal: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী ধর্ষণ কাণ্ডে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানালেন একাধিক আইনজীবী। সোমবার হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করে তাঁরা জানান, এই ঘটনায় অবিলম্বে জনস্বার্থ মামলা গ্রহণ করে দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে। মামলাকারীদের তরফে দাবি, নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে কড়া পদক্ষেপ নেওয়া হোক (Kasba Issue)।

সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন আইনজীবী সৌম্যশুভ্র রায় ও সায়ন বন্দ্যোপাধ্যায়। যদিও আদালত জানিয়ে দেয়, এমন ভাবে সরাসরি দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। আগে যথাযথভাবে মামলা দায়ের করে প্রতিপক্ষকে নোটিস দিতে হবে। এরপরই শুনানির জন্য আবেদন জানানো যেতে পারে। জানা গিয়েছে, বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলাগুলির শুনানি হতে পারে (Kasba Issue)।

আরও পড়ুনঃ PSG Victory: মিয়ামিকে মাটি ধরিয়ে শেষ আটে পিএসজি

এ দিন আদালতে সৌম্যশুভ্র রায় মূলত তিনটি গুরুত্বপূর্ণ আবেদন জানান- অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে সিবিআই তদন্ত, কসবা ধর্ষণ কাণ্ডে নিরপেক্ষতা ও স্বচ্ছতার স্বার্থে সিবিআই তদন্তের দাবি তোলেন তিনি। সেই তদন্তের উপর নজরদারি রাখার জন্য অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে দায়িত্ব দেওয়ার আর্জিও জানান। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নারী সুরক্ষার জন্য ব্যবস্থা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনিক ও আইনি স্তরে উপযুক্ত পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি (Kasba Issue)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

সকল কলেজে বাধ্যতামূলক সিসিটিভি।  নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় চত্বরে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়ার আবেদনও জানান তিনি। প্রসঙ্গত, কসবার ওই কলেজে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন বর্তমান ছাত্র, একজন প্রাক্তনী এবং অস্থায়ী কর্মী—যিনি মূল অভিযুক্ত। পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে কলেজের এক নিরাপত্তারক্ষীকেও। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে কলকাতা পুলিশ। অ্যাসিস্ট্যান্ট কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষালের নেতৃত্বে তদন্ত এগোচ্ছে (Kasba Issue)।

Related Articles