Migrant Workers: এবার মালদার ১৯ জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ
রাজ্য সরকার এই বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে।
Truth of Bengal: মহারাষ্ট্র,রাজস্থানের পর উড়িষ্যাতেও বাঙালি শ্রমিকদের হয়রানির গুরুতর অভিযোগ ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে গর্জে ওঠেন। কেন বেছে বেছে বাংলা ভাষাভাষি মানুষকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে,তা নিয়ে সরব হন তিনি। রবীন্দ্রনাথ,বিবেকানন্দ,নেতাজীর বাংলাকে অপমান-অপদস্থ করার নজির বেড়েই চলেছে। বঙ্গের শ্রমিকদের কলিঙ্গে হয়রানির ট্রাডিশন সামনে আসায় প্রশ্নের মুখে গেরুয়া শিবির। (Migrant Workers)
[আরও পড়ুনঃ Kasba Incident: কসবা কাণ্ডে গ্রেফতার আরও ১, এবার পুলিশের জালে নিরাপত্তারক্ষী]
ইটাহারের মান্নাই-অঞ্চলের ৩০০পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে হয়রানির মুখে পড়েন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেইসব বাঙালি শ্রমিকরা মুক্তি পেয়েছেন,পরিবারে ফিরেছে স্বস্তি। এবার মালদার হরিশ্চন্দ্রপুরের তালগাছির ১৯জন পরিযায়ী শ্রমিককে আটক করার গুরুতর অভিযোগ উঠেছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রশ্নটা বড় করে উঠছে, বৈধ নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও কেন বাংলা থেকে যাওয়া শ্রমিকদের হয়রানির মুখে পড়তে হবে ? শ্রমিকদের পরিচয়পত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে হেনস্থা ও নির্যাতন করার অভিযোগ উড়িষ্যার পুলিসের বিরুদ্ধে। এলাকায় খবর পৌঁছাতেই পরিবারগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন।পরিযায়ী শ্রমিকদের প্রশ্ন,তাহলে কী এবার বাঙালিদের হিন্দি বা আঞ্চলিক ভাষা শিখতে হবে ? বিজেপি নেতৃত্ব অবশ্য কোনও জবাব দিতে পারেনি। রাজ্য সরকার এই বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে। তবুও কেন কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নীরব তা নিয়ে সরব গৌড়বঙ্গের মানুষ।(Migrant Workers)






