India vs England: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই শতরান যশস্বীর, অর্ধ্বশত রান শুভমনের
আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যা নির্ণয়ের জন্য। এবারের এই ম্যাচে ভারতীয় দল তাদের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই প্রথমবার সিরিজ খেলতে মাঠে নামল।
Truth of Bengal: শুক্রবার হেডিংলে-র টেস্টের মাধ্যমেই ঢাকে কাঠি পড়ে গেল ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজের। দুই দলের কাছেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যা নির্ণয়ের জন্য। এবারের এই ম্যাচে ভারতীয় দল তাদের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই প্রথমবার সিরিজ খেলতে মাঠে নামল। রোহিতের জায়গায় দলের অধিনায়ক শুভমনের কাছে তাই ইংল্যান্ড সিরিজ যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই ম্যাচেই আন্তর্জাতিক টেস্টে প্রথম অভিষেক হল চলতি আইপিএল-এ দুরন্ত খেলা সাই সুর্দশনের। এর পাশাপাশি আট বছর পর আবার দলে জায়গা পেয়ে প্রথম একাদশে স্থান পেলেন করুণ নায়ার-ও (India vs England)।
আরও পড়ুন: Baichung Bhutia: ভারতীয় ফুটবলের সঠিক পরিকাঠামোই নেই, তবুও নিরুত্তাপ ফেডারেশন সভাপতি : বাইচুং
টসে জিতে প্রথমে ভারতীয় দলকে ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে ভারতের শুরুটা মন্দ হয়নি। তাদের দুই ওপেনার কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল ভালই টানছিলেন দলকে। দুই ওপেনারের ব্যাটে সচল ছিল স্কোরবোর্ড-ও। কিন্তু ৭৮ বল খেলে ব্যক্তিগত ৪২ রানের মাথায় রাহুল ফিরে যান সাজঘরে। কার্সের বলে রুটের হাতে ধরা পড়ে। রাহুল ফিরে যেতেই ক্রিজে আসেন চলতি আইপিএল-এ নজর কাড়া গুজরাট টাইটান্সের ব্যাটার সাই সুর্দশন (India vs England)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
কিন্তু টেস্ট অভিষেকের শুরুটা একেবারেই ভাল হল না সুদর্শনের। কোনও রান না করেই তাঁকে ফিরতে হল প্যাভেলিয়নে। তাঁকে সাজঘরের পথ দেখান বেন স্টোকস। সুদর্শন ফিরে যেতেই ক্রিজে আসেন অধিনায়ক শুভমন। এরপর যশস্বী ও শুভমন দুজনে মিলেই ভারতকে টানতে থাকেন। এই জুটিতেই দেড়শ রানের গণ্ডি পার করে ধীরে ধীরে বড় রানের দিকে এগিয়ে যেতে থাকে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে ১৫৪টি বল খেলে সিরিজের প্রথম শতরানটা করে ফেলেন যশস্বী। এবং অধিনায়ক হিসেবে অর্ধ্বশতরান পূর্ণ করেন শুভমনও। এই খবর মূদ্রণে যাওয়ার আগে অবধি ভারতের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ২১৫ রান (India vs England)।






