আন্তর্জাতিক

Indian students: বন্ধ ইরানের আকাশপথ! ভারতীয় পড়ুয়াদের ইরান থেকে ফেরত পাঠানোর আর্জি দিল্লির

একাধিক পড়ায়ার কথা থেকে জানা যাচ্ছে, বিস্ফোরণের শব্দে উড়েছে রাতের ঘুম

Truth of Bengal: ইরান-ইজরায়েল সংঘাত শুরুর পরই চিন্তিত প্রায় ১০ হাজার ভারতীয় পড়ুয়ার পরিবার (Indian students)। কারণ এই সকল পরিবার থেকেই ইরানের বিভিন্ন শহরে পড়ুয়ারা ছড়িয়ে রয়েছেন। ইতিমধ্যেই নয়াদিল্লির তরফ থেকে তেহরানের কাছে এই সকল পড়ুয়াকে নিরাপদে দেশে ফেরানোর আর্জি জানানো হয়েছে।  তারই প্রত্যুত্তরে ইরান জানায়, বিমানে ভারতে যাওয়ার উপায় নেই। কারণ বন্ধ রয়েছে আকাশপথ। তবে ভারতীয় পড়ুয়ারা স্থলবন্দর হয়ে ছাড়তে পারবেন ইরান। সেক্ষেত্রে পড়ুয়াদের ভারতে ফিরতে গেলে আজারবাইজান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান হয়ে ফিরতে হবে।

[আরও পড়ুনঃ Football Squad: তাজিকিস্তান সফরের জন্য অনুর্ধ্ব ২৩ ভারতীয় দল ঘোষণা]

প্রসঙ্গত, রবিবার রাতেই ক্ষেপনাস্ত্র হামলা হয়েছিল তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের পড়ুয়াদের হোস্টেলের কাছে। সেই হামলায় দুই ভারতীয় পড়ুয়ার গুরুতর আহচ হওয়ার খবর পাওয়া যায়। তবে জানা যাচ্ছে, তেমন গুরুতর আঘাতপ্রাপ্ত হননি তারা। এই ঘটনার পর থেকেই ভারতীয় দূতাবাসের কাছে লাগাতার তাদের উদ্ধারের জন্য আর্জি  জানান ওই পড়ুয়ারা। একাধিক পড়ায়ার কথা থেকে জানা যাচ্ছে, বিস্ফোরণের শব্দে উড়েছে রাতের ঘুম। আতঙ্কের মধ্যেই কাটাতে হচ্ছে প্রতিটা রাত তাদের (Indian students)।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

তেহরানের ভারতীয় দূতাবাস সূত্রে খবর, সমগ্র পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সেইসঙ্গে ভারতীয় পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইরানের নিরাপদ জায়গাতে। তবে জানা যাচ্ছে, ইজরায়েল তেহরান বাদ দিয়ে ইরানের বিভিন্ন প্রান্তে আকাশপথে হামলা চালাচ্ছে। যার জেরে নিরাপদ আশ্রয় খুঁজে বের করাটাই ক্রমশ দুষ্কর হয়ে দাঁড়ায়।

Related Articles