Maharashtra: ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে সক্রিয় মৌসুমি বায়ু, মহারাষ্ট্রে জারি একাধিক সতর্কতা
র জেরে রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
Truth of Bengal: মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে সোমবার মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)। এর জেরে রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দিনভর বৃষ্টির তীব্রতা বাড়বে। রায়গড় জেলায় লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। এছাড়া, কমলা সতর্কতা (Orange Alert) জারি হয়েছে রত্নাগিরি, সিন্ধুদুর্গ, পুনে ঘাট বিভাগ, সাতারা ঘাট বিভাগ এবং কোলহাপুর ঘাট বিভাগে। মুম্বই, পালঘর, থানে, নাসিক ঘাট বিভাগ, নাগপুর, ভান্ডারা, গোন্দিয়া ও গাদচিরোলি জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) তাদের সরকারি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে জানিয়েছে, “ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী তিন ঘন্টার জন্য মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে (মুম্বই শহর ও শহরতলিতে) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সতর্কতা দিয়েছে (Mahrashtra)। জরুরি প্রয়োজনে বিএমসির প্রধান নিয়ন্ত্রণ কক্ষের হেল্পলাইন নম্বর ১৯১৬-এ যোগাযোগ করুন।”
আরও পড়ুন: Road Complaints: বিধানসভার ড্রপবক্সে অভিযোগই নেই! জমা পড়ল রাস্তা নিয়ে ৭টি পরামর্শ
বৃষ্টির কারণে মুম্বইয়ের মধ্য, পশ্চিম এবং হারবার লাইনের লোকাল ট্রেনগুলো গড়ে ৫ থেকে ১০ মিনিট দেরীতে চলছে। রবিবার সন্ধ্যা থেকে ভাসাই-ভিরার অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত চলছে, যার ফলে মুম্বইয়ের একাধিক নিচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। ফলে যান চলাচল ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।রাজ্য সরকারের সূত্রে খবর, প্রতিটি জেলার বিভাগীয় কমিশনার এবং জেলা কালেক্টরদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। মুম্বইয়ের মন্ত্রালয়ে অবস্থিত স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC) ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে (Maharashtra)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে দক্ষিণ মধ্য মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি, বঙ্গোপসাগরের উপরেও ৩.১ থেকে ৭.৬ কিমি উচ্চতায় আরেকটি ঘূর্ণাবর্ত বিদ্যমান রয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠেছে (Maharashtra)।
Truth of Bengal: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে, মৌসুমি বায়ু আগামী দিনে বিদর্ভ, গুজরাট, ছত্তিশগড় ও ওড়িশা অঞ্চলের উপর দিয়ে আরও অগ্রসর হবে। বায়ুমণ্ডলীয় অবস্থা বর্তমানে মৌসুমি বায়ুর অগ্রগতির জন্য একান্ত অনুকূল বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। সতর্কতা ও সরকারি প্রস্তুতির মধ্যে দিয়ে মহারাষ্ট্রবাসী আপাতত মৌসুমি বৃষ্টির প্রকোপ সামাল দেওয়ার চেষ্টা করছে। আবহাওয়ার ক্রমাগত পরিবর্তনের দিকে কড়া নজর রাখছে প্রশাসন।






