রাজ্যের খবর

Lakshmi Bhandar: লক্ষ্মীর ভান্ডারের ৬ লক্ষের বেশি মহিলা এখন বার্ধক্য ভাতা পাচ্ছেন: শশী পাঁজা

৬ লক্ষ্য ৮২ হাজার ৮৯৫ জন এখন লক্ষ্মীর ভান্ডারের টাকাটাই বার্ধক্য ভাতা হিসেবে পাচ্ছেন

Truth Of Bengal: ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য সরকার কর্তৃক ‘লক্ষীর ভান্ডার’র টাকা যারা পাচ্ছেন ৬০ বছরের পর সেটাই বার্ধক্য ভাতাতে পরিণত হবে। (Lakshmi Bhandar) সেই মতো ৬ লক্ষ্য ৮২ হাজার ৮৯৫ জন এখন লক্ষ্মীর ভান্ডারের টাকাটাই বার্ধক্য ভাতা হিসেবে পাচ্ছেন।

আরও পড়ুন: Mamata Banerjee: ১২ জুলাই সার্কিট বেঞ্চের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

শুক্রবার রাজ্য বিধানসভায় বিধায়ক সমীর কুমার জানার প্রশান্ত দপ্তরে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। (Lakshmi Bhandar)পাশাপাশি ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন লক্ষীর ভান্ডার পেয়েছেন। লক্ষীর ভান্ডার নিয়ে বিভিন্ন সময় রাজ্য সরকারকে দুষেছে বিরোধীপক্ষ।

Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal

বিধানসভার অধিবেশনের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বলেছেন, লক্ষীর ভান্ডার কে সামনে রেখে অন্যান্য বিভিন্ন রাজ্য এই ধরনের প্রকল্প করেছে। কোন কোন রাজ্যে আবার প্রচুর পরিমাণে শর্ত রয়েছে। ‌ পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের জন্য কোন শর্ত নেই। প্রয়োজন হলে রাজ্য সরকার থেকে দক্ষিণ (Lakshmi Bhandar) ভান্ডার পেতে পারবেন যেকোনো মহিলা। এবং ৬০ বছর পর এই টাকাটাই বার্ধক্য ভাতা হিসাবে হিসাবে পাবেন সেই মহিলা।

Related Articles