রাজ্যের খবর

কাশ্মীরে জঙ্গি হানায় প্রাণে বাঁচলেন নদীয়ার নবদম্পতি

Nadia's newlywed couple survives militant attack in Kashmir

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া : কাশ্মীরে পর্যটকদের উপর বর্বরোচিত জঙ্গি হামলার মাঝখানে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন নদিয়ার কৃষ্ণনগরের নবদম্পতি সুদীপ্ত ও দেবশ্রুতি দাস। হানিমুনে কাশ্মীর ভ্রমণে গিয়ে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন তারা। পেহেলগাঁওয়ে ঘটনার দিন সন্ধ্যায় শুরু হয় জঙ্গি হামলা, গুলির শব্দে চারিদিক থরথর করে কেঁপে ওঠে। চারদিকে আতঙ্ক, রক্তাক্ত পর্যটকরা, মুহূর্তের মধ্যে আনন্দের সফর রূপ নেয় বিভীষিকায়।

সুদীপ্ত জানান, “এই মুহূর্তে তারা সুরক্ষিত রয়েছেন”। দেবশ্রুতি বলেন, “চোখের সামনে নৃশংস ঘটনার আতঙ্ক যেন এখনও কাটছে না”।

জানা গিয়েছে, ওই এলাকায় একাধিক পর্যটক নিহত হয়েছেন, যাদের মধ্যে বাঙালির সংখ্যাও উল্লেখযোগ্য। ইতিমধ্যেই ভারতীয় সেনা নামিয়ে অভিযান শুরু হয়েছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত।

বর্তমানে সুদীপ্ত ও দেবশ্রুতি শ্রীনগরের এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। তারা জানিয়েছেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই দু’-এক দিনের মধ্যেই নদিয়ায় ফিরে আসবেন। এদিকে কৃষ্ণনগরের বাসায় উদ্বিগ্ন পরিবার অপেক্ষায় দিন গুনছে তাদের ফিরে আসার। এই হৃদয়বিদারক অভিজ্ঞতা দীর্ঘদিন তাদের মনে ছাপ রেখে যাবে বলেই জানিয়েছেন নবদম্পতি।

 

Related Articles