রক্তাক্ত অবস্থায় জমিতে পড়ে রয়েছে কৃষকের মৃতদেহ! খুন বলে দাবি পরিবারে
Farmer's body found lying in the field in a bloody state! Family claims he was murdered by miscreants
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: ধানের জমি থেকে এক কৃষকের দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। প্রতিদিন রাত্রে মাঠের স্যালো মেশিন পাহারা দিতে যায় ওই ব্যক্তি। মেশিন চুরি করতে আসার সময় দুষ্কৃতীদের বাধা দেওয়ার কারণেই তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।
তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জের পলাশি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাথানগাছি এলাকায়। মৃতের নাম আনিস সেখ (৫৫)। বাথানগাছির পূর্ব পাড়ার বাসিন্দা।
পেশায় চাষি আনিস প্রতিদিনের মতো বুধবার রাতে জমির জলের ম্যাশিন পাহাড়া দিতে মাঠে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গিয়ে দেখে তার দেহ পরে আছে। দেহের মাথা ও শরীরের অন্যান্য জায়গার চোট আছে। পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের পাঠানো হয়। পরিবারে দাবি, ওই ব্যক্তি কে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ করা হয়।






