রাজ্যের খবর

পুরাতন মালদার ৭ নম্বর ওয়ার্ডে জলজট, নিকাশি সমস্যায় নাকাল বাসিন্দারা

Residents in Ward 7 of Old Malda are frustrated by waterlogging and drainage problems

Truth Of Bengal:  পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুস্তান গোডাউন সংলগ্ন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। এলাকায় সঠিক নিকাশি ব্যবস্থার অভাবে ড্রেনের জল রাস্তায় উঠে পড়ছে, ফলে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণেই সামান্য বৃষ্টিতেই জল জমে থাকছে। ফলে আশঙ্কা তৈরি হয়েছে মশাবাহিত রোগ, বিশেষত ডেঙ্গুর প্রকোপ বাড়ার।

স্থানীয়রা জানান, বর্ষা ঠিকমতো শুরুই হয়নি, তার আগেই এমন পরিস্থিতি — ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তারা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন পৌরসভার কাছে।

এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা। তিনি স্বীকার করেন, এলাকায় নিকাশি ব্যবস্থা সত্যিই খারাপ। কাউন্সিলর আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

বাসিন্দারা আশা করছেন, পৌরসভা দ্রুত পদক্ষেপ নিয়ে এই জলজটের সমাধান করবে, নাহলে বর্ষার সময় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সবমিলিয়ে, এলাকাবাসীর চোখ এখন পৌরসভার দিকে। তারা আশা করছেন, কাউন্সিলর যে আশ্বাস দিয়েছেন সেই মত দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের এই দৈনন্দিন দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

Related Articles