রাজ্যের খবর

জঙ্গল জ্বালানি কাঠ আনতে গিয়ে হাতির হানায় আহত হলেন এক ব্যক্তি

A man was injured in an elephant attack while trying to collect firewood from the forest.

Truth Of Bengal: বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের নারারথলি বিটের জঙ্গল জ্বালানি কাঠ আনতে গিয়ে  হাতির হানায় আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

আহত ব্যক্তির নাম শনিচর খড়িয়া। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটার পরেই তৎক্ষণাৎ সাউথ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা ওই এলাকায় গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। যদিও সাউথ রায়ডাক রেঞ্জের ছিপড়া বিটের বিট অফিসার কে বারবার বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলেও তিনি কোন কথা বলতে রাজি হননি।

জানা গেছে শনিচর খড়িয়ার পা ভেঙে দিয়েছে দাঁতাল হাতির হানায়। ‌ তিনি অপর এক ব্যক্তিকে নিয়ে জঙ্গলে ঢুকেছিলেন। তার উপর আক্রমণের পরেই অপর ব্যক্তি পালিয়ে যায়। ‌যদিও তিনি প্রাণে বেঁচে গেছেন এমনটাই বলছেন পালিয়ে যাওয়া ব্যক্তি। এরপর তার সঙ্গে থাকা ব্যক্তি বিষয়টি অন্যান্য জানানোর পর বনদপ্তরের কর্মীরা খবর পান। ‌তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles