কলকাতা

‘এই রায় মেনে নিতে পারছি না’, চাকরি বাতিল নিয়ে নবান্নে বললেন মমতা

'I cannot accept this verdict', Mamata says in Nabanna over job cancellation

Truth Of Bengal: বৃহস্পতিবার এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয় নবান্নে। এদিনের বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেই এই রায় মেনে নিতে পারছি না।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ ভালো করে আমরা স্টাডি করেছি। আইনের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। যেকোনো আইনজীবী ক্ষেত্রেই বিশ্বাস রয়েছে। একজন দেশের নাগরিক হিসাবে এই জাজমেন্ট আমি মেনে নিতে পারছি না। আমরা সমালোচনা করছি না। কিন্তু বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেই এই রায় মেনে নিতে পারছি না।

Related Articles