কলকাতা

টেমসের তীরে মর্নিং-ওয়াকে সঙ্গী ডোনা, লন্ডনে চেনা ছন্দে মুখ্যমন্ত্রী

Donna walks on the banks of the Thames, the Chief Minister in London

Truth of Bengal: টেমসের তীরে সকাল সকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়। নদীর ধার ধরে হাঁটলেন, মর্নিং-ওয়াক করলেন—ঠিক যেমন দেখা যায় কলকাতার রাস্তায়। বিদেশ সফরেও চেনা ছন্দে মিশে গেলেন মুখ্যমন্ত্রী।

সোমবার সকালে এমনই একটি মুহূর্ত ধরা পড়েছিল ক্যামেরায়। বুধবারও সেই একই খোশ মেজাজে দেখা গেল তাঁকে। মঙ্গলবার শিল্প বৈঠক সেরে নিয়েছেন। তার আগে সোমবার ভারতীয় হাই কমিশনারের আমন্ত্রণে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তৃতায় উঠে আসবে বাংলার নারী উন্নয়নের প্রসঙ্গ। বিশেষ করে কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে বুধবার লন্ডনের বিভিন্ন রাস্তায় পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী যেখানেই যান, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, এলাকার সঙ্গে নিজেকে আত্মিকভাবে মিশিয়ে নেন। লন্ডনের রাস্তায়ও সেই একই চিত্র দেখা গেল। শিল্প বৈঠকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় শিল্পপতিদের পাশাপাশি ব্রিটিশ ব্যবসায়ীরাও অংশ নেন সেই বৈঠকে।

এছাড়া, কলকাতা থেকে লন্ডনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য ব্রিটিশ এয়ারওয়েজের কাছে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা-লন্ডন উড়ান চালুর বিষয়ে তিনি আগেও জোর দিয়েছিলেন, এবার লন্ডন সফরে এসেও সেই দাবি পুনরায় জানিয়েছেন।

Related Articles