খেলা

চোটের কবলে পড়ে ছিটকে গেলেন মনবীর

Manbir also ruled out due to injury

Truth Of Bengal: মালদ্বীপ ম্যাচে নামার আগেই ধাক্কা খেল ভারতীয় শিবির। সূত্রের খবর, চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন উইঙ্গার মনবীর সিং। এবং চিকিৎসার জন্য তিনি কলকাতায় ফিরে আসছেন বলেও জানা গিয়েছে।

মনবীরের আগে জাতীয় দলের শিবির থেকে ছিটকে গিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের আর এক ফুটবলার ডিফেন্ডার আশীষ রাই। এবার সেই তালিকায় যুক্ত হলেন মনবীর-ও। ফলে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে জাতীয় দলের কোচ মানালো মার্কওয়েজ ও টিম ম্যানেজমেন্টের। কিন্তু মনবীরকে আদৌ পাওয়া যাবে কি না তা নিয়েও খোলসা করে কিছু জানানো হয়নি মেন-ইন-ব্লুজদের পক্ষ থেকে। এমনকি তাঁর বদলে কোন ফুটবলারকে নেওয়া হবে সেটাও জানানো হয়নি।

ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, মনবীরের বিষয়ে শেষ অবধি দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন এআইএফএফ। যেহেতু বাংলাদেশ ম্যাচ এখনও বেশ কিছুদিন দেরি আছে। তাই সব দিক দেখেই সিদ্ধান্ত নিতে চাইছে এআইএফএফ।

মনবীর জাতীয় দলের জার্সিতে মোট ৪৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৭টি। ২০২১ সালে সাফ চ্যাম্পিয়ন্সশিপের গ্রুপ পর্বের ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে গোল করেছিলেন এই পঞ্জাব উইঙ্গার। সেই ম্যাচে ভারত ৩-১ গোলে জয়লাভ করেছিল। বাকি দুটি গোল করেছিলেন সুনীল ছেত্রী।

Related Articles