খেলা

আল্লাহ চাইলে রেকর্ড থেমে থাকবে না: মহম্মদ রিজওয়ান

God willing, the record will not stop: Mohammad Rizwan

Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রি দেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে পাকিস্তান। পাক ক্রিকেট দল শুধু ম্যাচেই জয় পেয়েছে তা নয়, এই ম্যাচেই গড়েছে একাধিক নজির-ও। যেমন রেকর্ড হয়েছে দলগতভাবে, জুটিতেও। এছাড়া মাইলফলক স্পর্শ করেছেন দুই পাক ব্যাটারও।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান জানান, ‘সব কিছুই আল্লাহর ওপর নির্ভর করে। তিনি চাইলে সব কিছুই সম্ভব।’ এই ম্যাচে সবচেয়ে বড় রেকর্ড যেটা হয়েছে তা হল দলগতভাবে। উল্লেখ্য, পাকিস্তান এর আগে এক দিনের ক্রিকেটে কখনও ৩৫০ রান তাড়া করে ম্যাচ জেতেনি। কিন্ত বুধবার তা করে দেখিয়েছে। যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একটা নজির হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে।

রিজওয়ান আরও বলেন, ‘আমরা এই ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ৩২০ রানের মধ্যে যাতে আটকে রাখা যায়, সেই চেষ্টা করেছিলাম। কিন্তু ক্লাসেন সেটা হতে দিল না। অনবদ্য ব্যাট করে সাড়ে তিনশো রান করে দিল। তবুও এই বিশাল রান তাড়া করে আমরা ম্যাচ জিতলেও, আমাদের দলের ফিল্ডিং-এ উন্নতির প্রয়োজন রয়েছে। আশাকরি আমরা আগামী দিনে সেই ঘাটতি মিটিয়ে ফেলতে পারব।’

প্রসঙ্গত, ম্যাচে জয়ের পাশাপাশি অধিনায়ক ও সহ অধিনায়ক মিলে জুটিতে তুলেছেন ২৬০ রান। একদিনের ক্রিকেটে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান। তারা পিছনে ফেলে দিয়েছেন ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে মহম্মদ ইউনুস ও শোয়েব মালিক জুটিতে ২০৬ রান তুলেছিলেন।

Related Articles