খেলা

টেস্টে ১০০০০ রান স্টিভ স্মিথের, সাক্ষি থাকতে ৮,৩৫৮ কিমি পথ পাড়ি সমর্থকের

Steve Smith scores 10,000 runs in Tests, fans travel 8,358 km to witness

Truth Of Bengal : বুধবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির গড়লেন অস্ট্রেলিয়া ক্রিকেটার স্টিভ স্মিথ। চতুর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ১০, ০০০ রান পূর্ণ করলেন তিনি। গালে আন্তর্জাতিক স্টেডিয়ামে এই নতুন নজির গড়লেন স্মিথ। ১০, ০০০ রান পূর্ণ করতে স্মিথের দরকার ছিল মাত্র এক রান। এদিন এক রান নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের ১৫ জন ক্রিকেটার হিসাবে ১০, ০০০ রানের এলিট গ্রুপে নিজের নাম লিখিয়েনিলেন স্মিথ। এর আগে এই তালিকায় নাম লেখান, শচীন তেন্ডুলকর, ব্রায়ার্ন লারা, রিকি পন্টিং-রা। অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে স্মিথের আগে তিনজন ক্রিকেটার এই নজির গড়েন। তাঁরা হলেন অ্যালান বর্ডার, রিকি পন্টিং এবং স্টিভ ওয়াগ।

টেস্টে ১০,০০০ রান পূর্ণ করতে স্মিথ খেলেছেন ১১৫টি টেস্ট এবং ২০৫টি ইনিংস। এর পাশাপাশি বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসাবে ১৯৫টি ইনিংসে খেলা ক্রিকেটারদের তালিকাতেও নাম লেখালেন স্মিথ। এই তালিকায় এর আগে যে সমস্ত ক্রিকেটার নাম লিখিয়েছিলেন তাঁরা হলেন, শচীন তেন্ডুলকর, ব্রায়ার্ন লারা এবং কুমার সাঙ্গাকারা।

স্মিথের এই নতুন নজিরের দিনে নিজে স-শরীরে সাক্ষি থাকবেন বলেই এক অনন্য নজির গড়লেন এক অস্ট্রেলিয়ান ক্রিকেট ভক্ত। যিনি কেবল গ্যালারিতে বসে স্মিথের ১ রান দেখতেই ৮,৩৫৮ কিমি পথ পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কায় পৌঁছেছেন। গ্যালারিতে বসে সেই দীর্ঘ পথ অতিক্রম করা নিয়ে একটি ব্যানারও টাঙিয়ে রাখেন তিনি। আর অধিনায়কও যে তাঁকে হতাশ করলেন না।

Related Articles