খেলা

ভিনিশিয়াসকে দলে নিতে ৪ হাজার ২০০ কোটি দিতে তৈরি মরুদেশের ক্লাব

Desert club ready to pay Rs 4,200 crore to sign Vinicius

Truth Of Bengal: বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা তিনি। ব্রাজিলের জার্সি গায়েও তিনি যেমন সপ্রতিভ, ঠিক তেমনি রিয়ালের জার্সি গায়েও তিনি একইরকম। তিনি হলেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, রিয়ালের এই তারকাকে এবার দলে নিতে ভীষণ আগ্রহ প্রকাশ করেছে সৌদির ক্লাব আহলি। এবং তারা ভিনিকে দলে নিতে নাকি যে অর্থ ব্যয় করতে রাজি হয়েছেন তা শুনলে ঘাবড়ে যাওয়ারই কথা। ৪ হাজার ২০০ কোটি টাকা ভিনির জন্য নাকি বরাদ্দ করা হয়েছে। ভারতীয় মূদ্রায় প্রায় ৩০ কোটির কাছাকাছি।

রিয়ালের এই তারকাকে দলে নিতে মরুশহরের এই ক্লাবটি এত বিশাল পরিমাণ অর্থ দিতে রাজি বলেও ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রেও জানা গিয়েছে। যদি আল আহলির এই প্রস্তাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাজি হন, তাহলে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

সূত্রের খবর, ভিনিকে দলে নিতে শুধু আল আহলি একাই নন, তালিকায় রয়েছে আরও বেশ কিছু ক্লাবও। তার মধ্যে সিআর সেভেনের আল নাসের যেমন রেছে, তেমনই নাকি রয়েছে নেইমারের আল হিলাল-ও। বাকি ক্লাবগুলির নাম শোনা যায়নি। বিশেষ সূত্রে জানা গিয়েছে, আল হিলাল বা আল নাসের নয়, ভিনিকে দলে নিতে এদের থেকে অনেকটাই এগিয়ে আছে আল আহলি।

প্রসঙ্গত, ভিনিশিয়াসকে নিয়ে সৌদির ক্লাবগুলির এমন আগ্রহ এবারই প্রথম নয়। এর আগেও তাঁকে দলে নেওয়ার জন্য বিশাল অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রিয়ালের বর্তমান তারকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তবে আগামী মরশুমে ভিনি কি সিদ্ধান্ত নেন, তা সময়ই বলবে।

Related Articles