ডেডলাইন মেনে কাজ করতে হবে, আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Must work according to deadline, chief minister's stern message from administrative meeting in Alipurduar

Truth Of Bengal: আলিপুরদুয়ারে একাধিক প্রকল্পের কাজ সঠিক সময়ের শেষ হয়নি। বিশেষ করে একাধিক জল প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি। কেন নির্দিষ্ট সময়ে কাজ শেষ হলো না তা নিয়ে প্রশাসনিক বৈঠকে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কার্যত জেলা প্রশাসনের কর্তারা মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন। এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন ডেড লাইন মেনে কাজ করতে হবে। কাজে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কিছু কাজ দায়সারা ভাবে করা হচ্ছে। এটা চলবে না।’
প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিনের প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য প্রত্যেকটা কাজে নজরদারি করবে। সমন্বয় পোর্টালের মাধ্যমে নজরদারি চালাবে সরকার। আলিপুরদুয়ারে ৩০ টি প্রকল্পে দেরি হয়েছে সরাসরি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সবাই জানতে চান এই দেরির কারণ কী?
মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের জন্য কোন টাকা দেওয়ার প্রয়োজন নেই উপভোক্তাদের। কেউ যদি সরকারি প্রকল্পের জন্য টাকা চায় থানায় অভিযোগ জানান। রাজ্য সরকার সামাজিক প্রকল্পের জন্য কোন অর্থ চাপায়নি উপভোক্তাদের কাছ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে পয়সা দিতে হবে না। রাজ্য সরকার পরিষেবা পৌঁছে দেবে সাধারণ মানুষের ঘরে ঘরে।






