‘ডিয়ার ইডলি, চাটনি ‘, গেট- এর মেলে এ কী লেখা!
'Dear Idli, Chutney', what is this written on the GATE mail!

Truth Of Bengal: ফেব্রুয়ারি মাসে দেশ জুড়ে হতে চলেছে গেট পরীক্ষা। তার আগেই ঘটে গেল অদ্ভুত ঘটনা। গেটের অফিসিয়াল সাইটের তরফে যে মেল পাঠানো হয়েছে তাতেই দেখা গেল অদ্ভুত এক জিনিস। ‘ডিয়ার ইডলি চাটনি নো সাম্বার।’ এমনভাবেই সম্বোধন করা হচ্ছে পরীক্ষার্থীদের। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। একজন নেট ইউজার এই পোস্টটি রেডিট-এ শেয়ার করে লেখেন, ‘আমি এই মেলটা গেটের তরফে পেয়েছি! এটা কি ইচ্ছাকৃত? এত বড় ভুল কি করে করল গেট?’
এই পোস্ট ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পোস্টের কমেন্ট সেকশনে একজন নেটিজেন লিখেছেন,’ আমিও এরকম একটি মেল পেয়েছি গেটের তরফে!’ আরেকজন লেখেন, ‘এটা কি মজা চলছে!’
তবে এই পোস্ট ঘিরে হাসির রোলও উঠেছে সমাজমাধ্যমে। অনেকেই এই পোস্ট নিয়ে মিমও তৈরি করে ফেলেছেন। প্রসঙ্গত, ১, ২ ১৫ এবং ১৬ ই ফেব্রুয়ারি হতে চলেছে গেট পরীক্ষা। ১৯ শে মার্চ ফল ঘোষণা। আর তার আগেই এমন ঘটনা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল নেটদুনিয়ায়।






