বিনোদন

এবার জুটিতে ঋত্বিক-শোলাঙ্কি, আসছে ‘ভাগ্যলক্ষ্মী’

This time Ritvik-Sholanki in pair, 'Bhagyalakshmi' is coming.

Truth Of Bengal: টলিউডে এবার নতুন জুটি। প্রথমবার জুটি বেঁধে কাজ করলেন ঋত্বিক চক্রবর্তী ও শোলাঙ্কি রায়। আসছে তাদের নতুন ছবি ‘ভাগ্যলক্ষ্মী’। ছবির পরিচালনায় মৈনাক ভৌমিক। ছবিতে ফুটে উঠবে খেটে খাওয়া এক স্বামী-স্ত্রীর ভাগ্য বদলে যাওয়ার গল্প। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ছবিতে ঋত্বিকের চরিত্রের নাম সত্য। শোলাঙ্কিকে তাঁর স্ত্রী ‘কাবেরী’র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ঋত্বিক-শোলাঙ্কি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার সহ একাধিক অভিনেতারা।

‘ভাগ্যলক্ষ্মী’ ছবিটি একটি থ্রিলার ধর্মী ছবি। শুক্রবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ট্রেলারে দেখা গিয়েছে, দিল্লিতে ছেলেকে পড়তে পাঠিয়েছে সত্য ও কাবেরী। ছেলের পড়াশোনার একটা বিরাট খরচ তাঁদের কাঁধে, পাশাপাশি রয়েছে তাঁদের সংসারের খরচও।

বিরাট এই খরচ সামলাতে না পেড়ে বেশ টানাটানিতে ওই মধ্যবিত্ত সংসার। কিন্তু তারপরই তাঁদের জীবন ঘটে যায়। এক অদ্ভুত ঘটনায় রাতারাতি বদলে যায় তাদের সাদামাটা জীবন। স্বামী-স্ত্রী জড়িয়ে পড়ে অপরাধের জালে। আর এই অপরাধ কিভাবে জীবন বদলে দেয় তাদের সেই গল্পই ফুটে উঠবে ছবিতে। ২০২৫ সালের ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এখন দেখার ঋত্বিক-শোলাঙ্কি জুটি কতটা নজর কারতে পারে দর্শকদের।