মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, ফের দাম বাড়ল রান্নার গ্যাসের
Middle class worried as cooking gas prices rise again
Truth Of Bengal: ফের দাম বৃদ্ধি এলপিজির। চরম সংকটের সম্মুখীন জনতা। রিপোর্ট অনুসারে, ১ লা ডিসেম্বর থেকে তেল বিপণন সংস্থাগুলি দিল্লিতে ১৮১৮.৫০ টাকা বাড়িয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে পিটিআইয়ের তথ্য অনুসারে জানা গেছে, বাণিজ্যিক এলপিজিগুলির ১৯ কেজি প্রতি সিলিন্ডারের দাম ১,৭৭১ টাকা, কলকাতায় ১,৯২৭ টাকা এবং চেন্নাইতে ১,৯৮০ টাকা।
এরূপ দাম বৃদ্ধির কারণে এলপিজির ওপর নির্ভরশীল মানুষেরা দুর্দশার সম্মুখীন হয়েছেন। যদিও রান্নার গ্যাসগুলি এখনও পর্যন্ত ১৪.২ কেজি সিলিন্ডারের দামেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু ১ লা ডিসেম্বের থেকে আরও ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম আরও ৪ টাকা বেড়েছে।
গত মাসেও, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৬২ টাকা। পরপর দাম বৃদ্ধির ফলে ছোট ব্যবসা এবং রেস্তোরাঁর মতো বাণিজ্যিক সেট-আপগুলি প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে। অন্যান্য হোটেলও যারা এলপিজি সরবরাহের উপর নির্ভর করে তাদের উপরেও একই প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
জেট ফুয়েল বা এটিএফের দাম বৃদ্ধি পেয়েছে ১.৪৫%
পিটিআই রিপোর্ট অনুসারে, জেট ফুয়েল বা এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ) এর দামও রবিবার মাসিক সংশোধনে ১.৪৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
এটিএফ-এর দাম প্রতি কিলোলিটারে ১৩১৮.১২ টাকা বেড়েছে, দিল্লিতে বেড়ে হয়েছে 91,856.84 টাকা।
মুম্বাইতে এটিএফের দাম এখন ৮৫,৮৬১.০২ টাকা প্রতি কিলোলিটার। যা আগে ছিল ৮৪,৬৪২.৯১ টাকা।






