বিশ্ববন্দিত চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রীর ভাবনায় ‘থিম সং’ আনল আলাদা ছোঁয়া
'Theme Song' brings a different touch to the Chief Minister's thoughts at the Biswabandit Film Festival

Truth Of Bengal: চলতি বছরের ৪ ঠা ডিসেম্বর ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিগ বি অমিতাভ বচ্চন সহ বলিউডের স্বনামধন্য অভিনেতাদের।

তার আগে শুক্রবার চলচ্চিত্র উত্সবের থিম সং -এর উদ্বোধন করা হল। বিশ্বমাণের উত্সবের থিম সংয়ের গীতিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ১৮০টি ফিল্ম প্রদর্শিত হবে এবার। অশান্তির কথা মাথায় রেখে থাকছে না বাংলাদেশের কোনও চলচ্চিত্র।

বাংলায় বারো মাসে তেরো পার্বন।আর মহাপার্বনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। সেই ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রস্তুতি শুরু হয়ে গেল।মহাসমারোহে বর্ণময় উত্সবের আয়োজন করা হচ্ছে।সেখানে ৪ডিসেম্বর থেকে চাঁদের হাট বসতে চলেছে।

দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা বিশ্ববন্দিত অনু্ষ্ঠানে অংশ নেবেন।তার প্রস্ততি হিসেবে শুক্রবার উদ্বোধন করা হয় থিম সংয়ের। থিম সংয়ের গীতিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন নচিকেতা। নন্দনে থিম সংয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন,বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাস,পরিচালক গৌতম ঘোষ,মন্ত্রী বীরবাহা হাঁসদা।

বিশ্বমাণের এই চাকচিক্যে ভরা অনুষ্ঠানে উন্মোচন করা হয় চলচ্চিত্র উত্সবের ফলক এবং ট্রফির।অশান্ত বাংলাদেশের প্রভাব পড়ল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও।

২৯টি দেশের ফিল্ম থাকছে, বাংলাদেশের কোনও ছবি প্রদর্শিত হবে না এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ১৮০টি বাছাই করা ফিল্ম এবার এই চলচ্চিত্র উত্সবে দেখানো হবে। ৪ডিসেম্বর, বিকেল ৪টায় ধনধান্য স্টেডিয়ামে এই বিশ্বখ্যাত অনুষ্ঠানের উদ্বোধন হবে। ফোকাস কান্ট্রি ফ্রান্স। উদ্বোধনী পর্বে তপন সিনহার গল্পো হলেও সত্যি দর্শকদের দরবারে তুলে ধরা হবে।

নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ, নবীনা, নিউ আম্পায়ার,রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ-২, মেনোকা সেনিমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো, মানি স্কোয়ার, গ্লোব সিনেমায় নানা চলচ্চিত্র মনভরে উপভোগ করতে পারবেন চলচ্চিত্রপ্রেমী থেকে সমঝদার দর্শকরা। এবারের চলচ্চিত্র উৎসবেও টলিউডের পাশাপাশি হাজির থাকবেন বলিউড তারকারাও। অমিতাভ বচ্চন সহ বলিউডের নক্ষদের আমন্ত্রণ জানানো হয়েছে।

গত জুলাই মাসে অনন্ত আম্বানির বিয়ের জন্য মুম্বই সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাবানা আজমির সঙ্গে দেখা করেন। সেই সময় মুখ্যমন্ত্রী, অমিতাভ বচ্চনকেও চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলেন। অতিথি হয়ে উপস্থিত থাকতে পারেন জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহার মতো বি-টাউনের সেলেবরা।

এছাড়াও মঞ্চে উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিপাড়ার একগুচ্ছ তারকারা। উৎসবে উপস্থিত থাকবেন বিদ্যা বালন। বাংলা চলচ্চিত্রের সৃষ্টিশীলতার গৌরব বিশ্বজুড়ে নতুন আঙ্গিকে ছড়িয়ে দেওয়া নিয়ে আলোচনা করা হতে পারে বলে তুলে ধরেন পরিচালক গৌতম ঘোষ।


এবছরের সিনেমার পার্বণে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে চলচ্চিত্র জগতের পাঁচ কিংবদন্তিকে। তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, মার্লোন ব্র্যান্ডো এবং বংশী চন্দ্র গুপ্ত,মহম্মদ রফি,তালাত মেহমুদ,মদন মোহনের শতবর্ষ উদযাপন হবে চলচ্চিত্র উৎসবে।এছাড়াও গগনেন্দ্র প্রদর্শশালায় তপন সিনহাকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে।১১ডিসেম্বর এই বিশ্বখ্যাত উত্সবের সমাপ্তি অনুষ্ঠান হবে।






