১৪ বছর বয়সি এক কিশোরীকে ধ*র্ষণের অভিযোগ,গ্রেফতার সাতজন
Seven arrested for allegedly raping a 14-year-old girl

Truth of Bengal: অসমের তিনসুকিয়ায় ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধ*র্ষণের অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। তিনসুকিয়ার পুলিশ সুপার গৌরব অভিজিৎ দিলীপ জানিয়েছেন, নির্যাতিতা এখন ২৩ সপ্তাহের গর্ভবতী। তিনি বলেন, মেয়েটি তার বন্ধুদের সঙ্গে খেলার সময় তাকে প্রলুব্ধ করে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে চার নাবালক-সহ সাতজন ধ*র্ষণ করেছে বলে অভিযোগ।
তিনি বলেন, মেয়েটি এখন প্রায় ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পাশাপাশি তিনি জানিয়েছেন, পুলিশের কাছে মেডিক্যাল রিপোর্ট-সহ সমস্ত প্রমাণ রয়েছে, যা নিশ্চিত করে যে মেয়েটিকে যৌন হয়রানি করা হয়েছিল। শীঘ্রই চার্জশিট দাখিল করব এবং ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।
ঘটনাটি অবশ্য প্রকাশ্যে আসে অনেক পরে। কারণ অভিযুক্ত ব্যক্তিদের পরিবার পুলিশকে বিষয়টি জানালে নির্যাতিতার পরিবারকে ভয়ানক পরিণতির হুমকি দিয়েছিল। কিন্তু নির্যাতিতার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।






