রাজ্যের খবর

বাড়তে পারে দক্ষিনবঙ্গের শৈত্য প্রবাহ, কেমন থাকছে আবহাওয়া? জানুন বিস্তারিত

Cold wave may increase in South Bengal, how is the weather? Know the details

Truth Of Bengal: চলতি মাসের মাঝেই দক্ষিনবঙ্গের জেলাগুলোতে শৈত্য প্রবাহ বাড়বে। তবে আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রা নামছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতার দিকে কিছুটা আবহাওয়া পরিবর্তন হতে পারে। এই মাসের মাঝামাঝিতেই দক্ষিনবঙ্গে

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিন-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে। এটি শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর দিকে ধেয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর সঙ্গে উত্তরবঙ্গে কালিম্পঙের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুদিন ধরে পূর্ব মেদিনীপুর ও দক্ষিন ২৪ পরগনার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হবে। সকালের দিকে মালদা ও দুই দিনাজপুরে কুয়াশা থাকবে বলে জানান হয়েছে। দক্ষিণবঙ্গে মাসের মাঝামাঝি শীতের হাওয়া প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা।

 

Related Articles