রাজ্যের খবর

উপনির্বাচনের প্রচারে মাদারিহাটে এসে ২৬-এর ভোটের ভবিষ্যদ্বাণী করলেন সুকান্ত মজুমদার

Sukanta Majumdar predicted the 26th vote in Madarihat during the by-election campaign

Truth Of Bengal: মাদারিহাটে উপ-নির্বাচনের প্রচারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা পৌঁছন। সেখানে তিনি প্রচার শুরু করেন। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটের সময়ে রাজ্য প্রশাসনের কাজের সমালোচনা করেন।

তিনি জানিয়েছেন উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখবে কিনা তিনি যথেষ্ট সন্দিহান। আগের বারের উপনির্বাচনে প্রশাসন যেরকম ভাবে কাজ করেছে এবারে সেইরকম কাজ না করলে বিজেপি নাকি এবারে মাদারিহাটে জিততে চলেছে। তিনি ২০২৬ এর ভোটে বিজেপির ফলাফল কি হবে তারও ভবিষ্যদ্বাণী করেন। তার মতে বিজেপি ২০২৬ সালে মাদারিহাটে বিপুল ভোটে জিতবে।

মহিলাদের নিয়ে কলকাতার মেয়রের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেছেন যে এটাই তৃণমূলের সংস্কৃতি, তারা মহিলাদের পন্য বলে মনে করে। তৃণমূলের নেতাদের প্রচারে দেখা যাচ্ছে কিন্তু বিজেপির প্রার্থী ও নেতা কাউকেই তেমন দেখা যাচ্ছে না – এই বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি জানান যে জন বল্লার স্ত্রী অসুস্থ আর তিনি নিজেও সময় দিতে পারছেন না। তবে জনতার উদ্দ্যেশ্যে তিনি বলেন যে বিজেপির কোনো নেতাকে ভোট দেয় না, সিম্বলকে দেখেই সবাই ভোট দেন। এর পর তিনি সড়কপথ ধরে মাদারিহাটে চলে যান। সেখানকার উপভোটের প্রচার সেরে তিনি বালুরঘাটে ফিরবেন।

Related Articles