ব্যবসা

মার্কিন ভোটের আগে নিফটির মহাপতন, ক্ষতি ৯ লক্ষ কোটি টাকা

Nifty plunges ahead of US election, losses reach Rs 9 lakh crore

Truth Of Bengal: ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কমলা হ্যারির টক্কর জোরদার। আর সেই নির্বাচনের আগে বিশ্ববাজারের মতোই ভারতেও অস্থিরতার ছোঁয়া দেখা গেল। দেখা যায়, ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধাক্কা লাগে। দেখা যায়, সেনসেক্স ও নিফটির মহাপতন হয়।

দুইয়ের ১শতাংশ করে হ্রাস হয়। যেখানে দেখা যায়, নিফটি ২৪হাজার মার্ক থেকে নেমে দাঁড়িয়েছে ২৩,৯৯৫এ। আর সেনসেক্স ৯৪২ পয়েন্ট নীচে নেমে যায়। অস্থিরতার মাঝে দেখা যায়, শেয়ার সূচক সেনসেক্স দাঁড়ায় ৭৮,৭৮২তে। এছাড়াও যেটা উল্লেখযোগ্য বিষয় হল, সেনসেক্স লক্ষ্যনীয়ভাবে নিম্নগামী হয়। আসলে সেনসেক্সের ৯৪২ পয়েন্ট হ্রাস ঘটায় তা দাঁড়ায় ৭৮,৭৮২ পয়েন্টে। নিফটিও ৩০৯ পয়েন্ট কমে যাওয়ায় তা গিয়ে বাজার বন্ধের মাথায় গিয়ে দাঁড়ায়  ২৩,৯৯৫-তে।

যেসব মুখ্য সেক্টরে ধাক্কা লাগে।সেগুলো হল,ওয়েল অ্যান্ড গ্যাস, মিডিয়া,ক্রেতা সংক্রান্ত এবং রিয়েলিটি বিষয়ক নিফটির পতন হয়। ২থেকে ৩শতাংশ পতন দেখা যায়। নিফটি ব্যাঙ্ক, অটো, এফএমসিজি, মেটাল, রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের নিফটিও ১শতাংশ করে কমে যায়। পুঁজির বাজারের বিএসই ৪৪৮লক্ষ কোটি থেকে কমে গিয়ে পৌঁছায় ৪৩৯ লক্ষ কোটিতে।

এই ধাক্কার বাজারে সব থেকে বেশি প্রভাব দেখা যায়, গাড়ি শিল্পে। দুচাকার গাড়ির শেয়ারের পতন হয়। বাজারের নেতিবাচক প্রভাবে হিরো মোটো কর্পোরেশন, ইচার মোটোরসের শেয়ার বেশ পড়ে যায়। বাজাজ অটো, যার ঘরোয়া বিক্রিবাটা ধাক্কা খায়। জুলাইতে বাজাজ অটোর বেচাকেনা প্রায় ৪ শতাংশ কমে যায়। অশোধিত তেলের বাজারেও এই মার্কিন ভোটের জন্য অস্থিরতার ছাপ দেখা যায়। এখানেও তেল কেম্পানির কিছু শেয়ার ৬ শতাংশের কাছে হ্রাস পায়।

এইচডি এফসিও রিলায়েন্সের নিফটি ৭০পয়েন্ট কমে যায়। যার জন্য বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ৯লক্ষ কোটি টাকা। উল্লেখ্য, ৫নভেম্বর অর্থাত্ মঙ্গলবার  রয়েছে মার্কিন মুলুকের মেগা ভোট। তার আগে বিশ্ববাজারের মতোই ভারতীয় বাজারে তার ছায়া পড়ায় অনেকেই বলছেন, বিশ্বায়নের জন্য এই প্রভাব দেখা যাচ্ছে।

Related Articles