কলকাতা
আবার জল ছাড়তে পারে DVC, ‘দানা’ আবহে আশঙ্কা মুখ্যমন্ত্রীর
DVC may release water again, Chief Minister fears in 'dana' climate

Truth of Bengal: ফের একবার ডিভিসি-কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্যোগের মধ্যে ফের ডিভিসি ২৪ হাজার কিউসেক জল ছেড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ডিভিসি আবার জলাধার থেকে জল ছাড়তে পারে বলে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “কিছুদিন আগেই আমরা একটি বন্যা সামাল দিয়েছি। ডিভিসি গতকাল আবার ২৪ হাজার কিউসেক জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আবার জল ছাড়বে। বাংলা যেন ওদের জল হজম করার একটি জায়গা হয়ে গিয়েছে। তার থেকে যদি ডিভিসি ঠিক ভাবে খনন করে পলি পরিষ্কার করে, তা হলে ওরা আরও ৪ লাখ কিউসেক জল বেশি রাখতে পারে।’






